Home আন্তর্জাতিক বিধ্বস্ত বিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার করে যা বললেন ট্রাম্প
আন্তর্জাতিক

বিধ্বস্ত বিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার করে যা বললেন ট্রাম্প

Share
Share

তীব্র উত্তেজনার মধ্যে ইরানের অভ্যন্তরে এক রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান চালিয়েছে মার্কিন স্পেশাল ফোর্সেস। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) হাতে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের পাইলট এবং অপর এক ক্রু মেম্বারকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘এক্সিওস’ জানিয়েছিল, গত শুক্রবার বিমানটি ভূপাতিত হওয়ার পরপরই পাইলটকে উদ্ধার করা হয়েছিল। তবে দ্বিতীয় ক্রু মেম্বারকে উদ্ধারে শনিবার রাতভর বিশেষ অভিযান চালানো হয়। আজ সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক আবেগঘন পোস্টে ট্রাম্প এই অভিযানের সাফল্য ঘোষণা করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, “আমরা তাকে উদ্ধার করেছি! মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এক অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করেছে। আমাদের একজন অসাধারণ ক্রু মেম্বার অফিসার, একজন অত্যন্ত সম্মানিত কর্নেল, এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।”

ট্রাম্পের বর্ণনা অনুযায়ী, ওই বীর সেনা ইরানের দুর্গম পাহাড়বেষ্টিত শত্রু সীমানার ভেতরে আটকা পড়েছিলেন। শত্রুরা তার খুব কাছাকাছি পৌঁছে গেলেও মার্কিন কমান্ডোরা অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার সাথে তাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়। প্রেসিডেন্ট জানান, তার সরাসরি নির্দেশনায় ডজন ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান এই উদ্ধার অভিযানে অংশ নেয়। তিনি আরও বলেন, “একজন আমেরিকানও নিহত বা আহত না হয়ে এই দুটি দুঃসাহসী অভিযান সম্পন্ন করা এটাই প্রমাণ করে যে, ইরানের আকাশসীমায় আমরা নিরঙ্কুশ আধিপত্য অর্জন করেছি।”

এই উদ্ধার অভিযানকে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের জন্যই গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। সামরিক বিশ্লেষকদের মতে, শত্রু দেশের গভীর থেকে এভাবে দুই পাইলটকে জীবিত উদ্ধার করা সাম্প্রতিক সামরিক ইতিহাসে এক বিরল ঘটনা। ইস্টার ডের শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প আবারও দৃঢ় অঙ্গীকার করেন যে, যুক্তরাষ্ট্র কখনোই তার কোনো যোদ্ধাকে শত্রুর কাছে ফেলে আসবে না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেবে ব্রাজিল’

রোববার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের চেয়ে বেশি চাপে থাকবে ব্রাজিল—এমনটাই মনে করেন নরওয়ের সাবেক মিডফিল্ডার ক্যেতিল রেকডাল। ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের...

ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে আলো ছড়ানোর পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও প্রশংসা কুড়াচ্ছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো এক শিশুভক্তের দীর্ঘদিনের...

Related Articles

খামেনির জানাজা সম্পন্নের জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির...

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার মুখে রাজধানী মস্কোর আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করতে...

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

গাজায় যুদ্ধ শুরুর পর এক হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত...

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত...