Home সাম্প্রতিক বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
সাম্প্রতিক

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

Share
Share

বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের খবরের পর সংস্থাটিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, বিদেশে তার এক পয়সাও বিনিয়োগ বা ব্যাংকে জমা থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

তিনি বলেন, ‘দেশের বাইরে কোথাও যদি আমার ১ পয়সা বিনিয়োগ/ব্যাংকে রাখা, ভিলা, জমি তো দূরের কথা একটা ধুলিকণারও প্রমাণ দিতে পারেন তাহলে সাথে সাথে রাজনীতি ছেড়ে দিবো। আর যা শাস্তি হবে মাথা পেতে নিবো।’

তিনি আরও বলেন, দেশের বাইরে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সম্পদের তথ্য অনুসন্ধানী সাংবাদিক ও সরকার আগেও বের করেছে। এ ধরনের তথ্য বের করার সক্ষমতা সরকারের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দুদকের অভিযোগের উৎস নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। তিনি দাবি করেন, ‘এআই দিয়ে বানানো ভুঁইফোঁড় আজকের কণ্ঠের ৭ মাস আগের ফেসবুক পোস্ট কপি-পেস্ট করে’ তার বিরুদ্ধে অনুসন্ধান করা হচ্ছে।

পোস্টের শেষাংশে তিনি সরকারের সমালোচনা করে বলেন, ছয় মাসে বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থতা এবং দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ আড়াল করতেই এ ধরনের ‘নাটক’ শুরু করা হয়েছে।

তবে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্তের বিষয়ে সংস্থাটির আনুষ্ঠানিক বক্তব্য বা তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছেন...

হাইকোর্টে আট মাসে ৮৭ হাজার ৫৯৬ মামলা নিষ্পত্তি

  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ...

Related Articles

২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধ/র্ষ/ণ

যুক্তরাজ্যে নিজের স্ত্রীকে অচেতন করে দীর্ঘ ২০ বছর ধরে ধর্ষণ ও যৌন...

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

ভোলার বোরহানউদ্দিনে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে...

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক দেশে ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন,...

গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামে...