Home জাতীয় অপরাধ বিচারের দাবিতে সালমান ভক্তরা মাঠে নামবে
অপরাধআইন-বিচারজাতীয়বিনোদন

বিচারের দাবিতে সালমান ভক্তরা মাঠে নামবে

Share
Share

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে নতুন করে দায়ের হওয়া হত্যা মামলার দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবিতে মাঠে নামছে তার ভক্তরা। আগামী ১ নভেম্বর, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মানববন্ধনের আয়োজন করেছে সংগঠন ‘সালমান শাহ’র ভক্তবৃন্দ’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান শাহর মৃত্যু ঘটনার প্রায় তিন দশক পার হয়ে গেলেও এর রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। পরিবার ও ভক্তদের দীর্ঘদিনের দাবির পরও প্রকৃত অপরাধীরা এখনো আইনের আওতায় আসেনি।

তারা আরও জানান, জনপ্রিয় এই নায়কের মৃত্যু নিয়ে নতুন করে যে হত্যা মামলা দায়ের হয়েছে সেটির দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবিতেই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সালমানপ্রেমীরা মানববন্ধনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আয়োজক কমিটির এক সদস্য বলেন, ‘সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি ছিলেন বাংলাদেশের সিনেমার নবজাগরণের প্রতীক।

তার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত, যা আমাদের কষ্ট দেয়। আমরা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। শুরুতে এটি আত্মহত্যা বলে দাবি করা হলেও তার পরিবার এবং ভক্তরা সবসময়ই বলে আসছেন এটি একটি পরিকল্পিত হত্যা। সম্প্রতি হয়েছে হত্যা মামলাও।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্রীলঙ্কায় নজিরবিহীন মাদক কেলেঙ্কারি: ১১০ কেজি গাঁজাসহ ২২ ভিক্ষু গ্রেপ্তার

শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো মাদক পাচারের অভিযোগে একসাথে ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী কলম্বোর প্রধান বিমানবন্দরে তল্লাশি...

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ট্রেন সংঘর্ষ: ৪ জনের মৃত্যু, আহত ৩৮

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) জাকার্তার উপকণ্ঠের বেকাসি তিমুর স্টেশনে এই সংঘর্ষের ঘটনা...

Related Articles

নেত্রকোনায় প্রকৃতির রোষে কৃষকের স্বপ্নভঙ্গ: ৪০০ হেক্টর বোরো ধান পানির নিচে

এক বছরের কষ্টের ফসল যখন ঘরে তোলার সময়, ঠিক তখনই প্রকৃতির নিষ্ঠুর...

প্যারোলে মেলেনি মুক্তি, কারাফটকে বাবাকে শেষ দেখা দেখলেন ছাত্রলীগ নেতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর শেষবারের মতো মরদেহ দেখতে প্যারোলে মুক্তি...

জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জুলাই হত্যাকাণ্ডের দুই...

ঢাকাসহ ১০ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

টানা দাবদাহের পর রাজধানী ঢাকাসহ দেশের বড় একটি অংশে কালবৈশাখীর তাণ্ডব শুরু...