Home জাতীয় বিএনপি ক্ষমতায় এলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না: ফয়জুল করিম
জাতীয়বিএনপিরাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না: ফয়জুল করিম

Share
Share

বিএনপি যদি ক্ষমতায় আসে ঘুমানো, ব্যবসা করা এমনকি সুন্দরী নারীদের রাস্তায় বের হওয়াও কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

রবিবার বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার’, ‘জুলাই সনদ বাস্তবায়ন’ এবং ‘সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন’-এর দাবিতে এ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ফয়জুল করিম বলেন, “বিএনপি ও আওয়ামী লীগ উভয় আমলেই চাঁদাবাজি, ধর্ষণ ও দখলদারি বেড়েছে। যাদের অত্যাচারের জন্য আওয়ামী লীগকে সরানো হয়েছিল, তারা আবার ক্ষমতায় এলে খুন, ধর্ষণ ও চাঁদাবাজি আরও বাড়বে।” তিনি আরও বলেন, “চোর যদি এমপি হয়, সে কী করবে? ১৯৭১ থেকে এখন পর্যন্ত যারা দেশ শাসন করেছে, কেউই বৈষম্য ঘোচাতে পারেনি। শুধু দল বা নেতার বদলে ভাগ্য বদলায় না।”

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের উপজেলা পশ্চিম শাখার সভাপতি আলহাজ মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়া। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুর রাজ্জাক, ড. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, আলহাজ হারুন-অর-রশিদ, মাওলানা নূরুল ইসলাম আল-আমিন চৌধুরী ও মুহাম্মদ মাহবুব আলম প্রমুখ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ে এক ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান।...

ভারতে মাঝ আকাশেই বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। গত সোমবার (৭ জুন) চণ্ডীগড় থেকে...

Related Articles

কক্সবাজারে তারেক রহমানের সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারের চকরিয়ায় আজ শনিবার (১৩ জুন) এক জনসভায় যোগ...

চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬-এ ‘বাংলাদেশ ডে’ উদযাপন, উপস্থিত ছিলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে ‘চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬’-এ ‘বাংলাদেশ...

বাংলাদেশ–চীন উন্নয়ন প্রকল্পের চুক্তি সই

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল...

মালুমঘাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি ১১ প্রজাতির ২,৫০০ চারা রোপণ, নিরাপত্তায় এসএসএফের পরিদর্শন

ওমর ফারুক, কক্সবাজার আগামী ১৩ জুন কক্সবাজারের মালুমঘাটে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি...