Home জাতীয় বিএনপি এখন হাইজ্যাক হওয়া দল : হাসনাত
জাতীয়

বিএনপি এখন হাইজ্যাক হওয়া দল : হাসনাত

Share
Share

বিএনপি এখন ‘হাইজ্যাক’ হওয়া দল বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে যে নেতাকর্মীরা দলের জন্য শ্রম, অর্থ এবং জেল-জুলুম সহ্য করেছেন, আজ তারা চরম হতাশ। অনেক নেতাকর্মী আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে বলেছেন এই বিএনপি এখন ‘হাইজ্যাক’ হয়ে গেছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

হাসনাত বলেন, সারা দেশে যখন রাষ্ট্রীয়ভাবে সংস্কারবিরোধী কালবৈশাখী চলছে, তখন এনসিপি নেতারা প্রতিকূল পরিবেশেও রাজনৈতিক বসন্ত নামিয়ে আনতে সক্ষম হয়েছে।

বিএনপি সরকারের বর্তমান ভূমিকার কঠোর সমালোচনা করে হাসনাত বলেন, ওয়াসিম, আবু সাইদ এবং মুগ্ধরা যে লক্ষ্য নিয়ে রক্ত দিয়েছিলেন, বিএনপি ক্ষমতায় এসে সেই সংস্কারের পথ থেকে বিচ্যুত হয়েছে।=

চট্টগ্রামের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির মজলুম নেতাকর্মীদের দুঃখের কথা আপনাদের শুনতে হবে। নীরবে একটি বিপ্লব ঘটতে চলেছে। ঘরে ঘরে গিয়ে এনসিপির দাওয়াত পৌঁছে দিন। যারা ক্ষমতা কুক্ষিগত করে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা দেশপ্রেমী জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে চলে গেছে।

জুলাই আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণের কথা স্মরণ করে তিনি স্বীকার করেন যে, নারী নেতৃত্বকে যথাযথভাবে পুনর্গঠন করতে না পারা তাদের ব্যর্থতা। তিনি চট্টগ্রামের নারী নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের লক্ষ্য ১৫ কোটি মানুষের বাংলাদেশে নারী নেতৃত্বকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করা।’

এসময় নাহিদ ইসলামের ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, পাঁচ বছরের মধ্যে যদি দেশের কাঠামোগত পরিবর্তন নিশ্চিত করতে না পারি, তবে রাজনীতি ছেড়ে দেব—নাহিদের এই অঙ্গীকারের সঙ্গে আমরা একাত্ম। আমরা প্রত্যেকে দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ।

এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরীর যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ, ছাত্রশক্তি ও যুবশক্তির শীর্ষস্থানীয় নেতারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে বিএনপি নেতাকে চিঠি দিয়ে হত্যার হুমকি

এমরান হোসেন, জামালপুর জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকযোগে পাঠানো একটি চিঠিতে স্থানীয় এক বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চিঠিটি পাওয়ার পর ওই...

নওগাঁয় মাদকসেবীদের আস্তানায় অভিযান, গ্রেপ্তার ৪

মো. হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁর নিয়ামতপুর উপজেলার কানইল গ্রামে মাদকসেবীদের একটি আস্তানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক সেবনের...

Related Articles

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার...

কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তরই সরকারের লক্ষ্য: মুক্তাদির

বাংলাদেশকে আরও বিনিয়োগবান্ধব, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য বলে...

আমাকে বাঁচান ’স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে স্বামী

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি) রাঙ্গামাটির লংগদু উপজেলার ৩ নম্বর গুলশাখালী ইউনিয়নের ২...

সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি: গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বাঘ ও হরিণ শিকারি ১৫০ জন অপরাধীকে...