Home সাম্প্রতিক বালুডাঙ্গা বাস টার্মিনালে যানবাহনের শৃঙ্খলা নিয়ে পুলিশ-শ্রমিক নেতাদের বৈঠক
সাম্প্রতিক

বালুডাঙ্গা বাস টার্মিনালে যানবাহনের শৃঙ্খলা নিয়ে পুলিশ-শ্রমিক নেতাদের বৈঠক

Share
Share

নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যানবাহনের শৃঙ্খলা ও জনদুর্ভোগ কমাতে শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আজ মঙ্গলবার সকালে বালুডাঙ্গা বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে যানবাহন চলাচল, পার্কিং ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার।

এ সময় তিনি শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন। টার্মিনাল এলাকায় যানবাহন পার্কিং ও যাত্রী ওঠানামার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি যানজট ও জনদুর্ভোগ কমাতে চালক ও শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বালুডাঙ্গা বাস টার্মিনাল নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ একটি পরিবহনকেন্দ্র। টার্মিনাল এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সুপার ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা ও যানজট নিরসনে টার্মিনাল এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংসদ সদস্য আব্দুল আজিজকে জড়িয়ে কথিত ভিডিও ছড়ানোর দাবি, বিএনপির সভা শুক্রবার

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজকে জড়িয়ে একটি কথিত অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার...

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন সলঙ্গার মিয়া সাত্তার

  রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন রুশ ব্যবসায়ী ও ন্যাশনাল গ্রুপের প্রধান মিয়া সাত্তার। তিনি সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার কুটিপাড়া এলাকার বাসিন্দা। গত...

Related Articles

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে

ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়ে কাতার ও তুরস্কের মতো বিদেশি শক্তির...

শতবর্ষী উসমানপুর গায়েবি মসজিদের মূল কাঠামো ক্ষতিগ্রস্ত করে নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ

সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর গ্রামের শতবর্ষী ঐতিহাসিক স্থাপনা ‘উসমানপুর গায়েবি মসজিদ’-এর মূল...

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন আবেদন নামঞ্জুর

অমর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় ঢাকাই...

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ...

;