Home জাতীয় অপরাধ উচাখিলা বাজারে অবৈধ সার মজুদ: ৩৫ হাজার টাকা জরিমানা, ১ জনের কারাদণ্ড
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

উচাখিলা বাজারে অবৈধ সার মজুদ: ৩৫ হাজার টাকা জরিমানা, ১ জনের কারাদণ্ড

Share
Share

ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ ) প্রতিনিধি


গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে অবৈধভাবে সার মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। গতকাল সোমবার ২৪ আগস্ট ২০২৬ ইং দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা কৃষি অফিসার।

অভিযানকালে নূর এ আলম নামের এক খুচরা সার ব্যবসায়ীর গুদামে সরকারি নিয়ম অমান্য করে প্রায় ৬০ বস্তা সার অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ মেলে। এ ঘটনায় সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এর ১২ ধারা অনুযায়ী তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একই অভিযানে শ্যামল চন্দ্র সাহা নামের অপর এক ব্যবসায়ীকেও একই আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা কৃষি অফিসার জানান, কৃষকদের ন্যায্য দামে সার পাওয়া নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। সার নিয়ে কোনো ধরনের কালোবাজারি ও মজুদদারি বরদাস্ত করা হবে না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুপুরে নিখোঁজ: ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামের দুই নিষ্পাপ শিশুর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার...

পঙ্গু ফিলিস্তিনি বৃদ্ধকে মারধর, দুই ইসরায়েলি তরুণ আটক

অধিকৃত পশ্চিম তীরে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা ৬০ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী ফিলিস্তিনি বৃদ্ধকে নৃশংসভাবে পেটানোর ঘটনা ঘটেছে। এই নির্মম হামলার...

Related Articles

এনসিপির পর এবার জামায়াত-শিবিরের কর্মকাণ্ড নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মকাণ্ড এবং বর্তমান সরকারের সময়ে...

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ...

গ্যাস সংকট কাটাতে কত বছর লাগবে, জানালেন তথ্য উপদেষ্টা

দেশে গ্যাসের সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...

সরকার সংবিধান মেনেই করেছে, কোনো ব্যত্যয় ঘটেনি: আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সংবিধান মেনেই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী...