Home আঞ্চলিক ‘বাবা যাও তোমার সঙ্গে বেহেশতে দেখা হবে’
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

‘বাবা যাও তোমার সঙ্গে বেহেশতে দেখা হবে’

Share
Share

ঢাকার বংশালের কসাইটুলিতে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পে ২৩ বছর বয়সী সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি নিহত হয়েছেন। ঘটনার সময় মা নাসরিন জাহান নিপা তার সঙ্গে ছিলেন এবং গুরুতর আহত হন।

শনিবার (২২ নভেম্বর) বাদ আসর রাফিকে বগুড়ার নামাজগড় আঞ্জুমান-ই গোরস্থানে দাদা ও চাচার কবরের পাশে দাফন করা হয়। এর আগে সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এদিন বিকালে রাফির লাশ বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন মা নিপাকে ছেলের কফিনের কাছে আনা হয়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “বাবা যাও, তোমার সঙ্গে বেহেশতে দেখা হবে।”

এই সময় উপস্থিত আত্মীয়-স্বজনসহ সবাই আবেগে ভেঙে পড়েন।রাফির চাচা আব্দুস সালাম রুবেল জানান, শুক্রবার সকাল ১০:৩৮ মিনিটে রাফি ও তার মা কসাইটুলিতে বাজার করার জন্য বের হন।

এক পাঁচতলা ভবনের রেলিং ধসে তার মাথা ও বুকে ইট পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মা নিপা হাত, কাঁধ ও চোখে গুরুতর আঘাত পান। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা রাফিকে মৃত ঘোষণা করেন, মা নিপাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘জুলাই অভ্যুত্থান দমনে আ.লীগের অপরাধের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের সংস্থা’

জুলাই গণ-অভ্যুত্থান দমনে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার...

ভরা মৌসুমেও বাগেরহাটে ইলিশের আকাল, সংকটে জেলে ও মৎস্য খাত

ভরা মৌসুম চললেও উপকূলীয় জেলা বাগেরহাটে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন এবং অবৈধ জালের দৌরাত্ম্যে ইলিশের উৎপাদন ও সরবরাহ কমে...

Related Articles

দাউদকান্দিতে প্রাইভেটকার তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৬...

বান্দরবানে ভয়াবহ পাহাড়ধস: শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

টানা কয়েকদিনের অতিভারী বর্ষণের জেরে বান্দরবানের লামা উপজেলায় এক প্রলয়ঙ্করী পাহাড়ধসের ঘটনা...

মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, গ্রেপ্তারের দাবি

ওমর ফারুক, চট্টগ্রাম দক্ষিণ কক্সবাজারের চকরিয়া থেকে নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ববড় ভেওলা...

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপির সদস্য ফাইয়াজ তাজরিয়ানের মৃত্যু

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য ফাইয়াজ তাজরিয়ান সড়ক দুর্ঘটনায় নিহত...