Home জাতীয় অপরাধ বান্দরবানের লামায় পাহাড় কেটে মাছের প্রকল্প খনন
অপরাধ

বান্দরবানের লামায় পাহাড় কেটে মাছের প্রকল্প খনন

Share
Share

বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখী ইউনিয়নের কুরুফ পাতার ঝিরি এলাকায় পাহাড় কেটে মাছ চাষের প্রকল্প (পুকুর) খননের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের অনুমোদনের কথা বলে এক ব্যক্তি পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করছেন।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার একটি পাহাড়ি জমিতে ব্যাপক খননকাজ চালানো হয়েছে। স্থানীয়দের ভাষ্য, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পাহাড়ের মাটি কেটে সমতল করা হয়েছে এবং সেখানে মাছ চাষের জন্য বড় আকারের পুকুর খনন করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ডে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, পাহাড় কাটার জন্য তিনি কোনো ধরনের অনুমোদন দেননি।

ইউএনও বলেন, “পাহাড় কাটার বিষয়ে আমার পক্ষ থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি। এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রশাসনের অনুমতি ছাড়া পাহাড় কাটার সুযোগ নেই।”

তবে অভিযুক্ত মুসা দাবি করেন, প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। যদিও তার দাবির পক্ষে কোনো লিখিত অনুমোদনপত্র বা সরকারি নথি তিনি দেখাতে পারেননি।

স্থানীয় সূত্রের অভিযোগ, অনুসন্ধানের সময় মুসা কয়েকজন রাজনৈতিক নেতার নাম উল্লেখ করে নিজের অবস্থান তুলে ধরেন। তবে এ বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের মন্তব্য পাওয়া যায়নি।

পরিবেশবিদদের মতে, অ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর...

কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট তিনটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ...

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে...