Home আন্তর্জাতিক রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত
আন্তর্জাতিক

রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত

Share
Share

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা ও নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিমান জানিয়েছে, ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে আগের ঘোষণা অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। এসব রুটের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম ও মদিনা হয়ে সৌদি আরব যেতে পারবেন।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হয়ে পাশে থাকবে চীন: লিউ ইউইন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো পক্ষ হস্তক্ষেপ করলে চীন ঢাল হিসেবে পাশে...

তামিলনাড়ুতে সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু

ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রথমবারের মতো পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন...

বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব...

পাকিস্তানের পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে হুমাম কাদের, আবেগঘন পোস্ট

পাকিস্তানের পার্লামেন্ট হাউসে নিজের দাদা ও দেশটির জাতীয় পরিষদের সাবেক স্পিকার এ...

;