Home আন্তর্জাতিক বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে ইসলাম গ্রহণ করলেন কোরিয়ান বৃদ্ধ
আন্তর্জাতিকজাতীয়

বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে ইসলাম গ্রহণ করলেন কোরিয়ান বৃদ্ধ

Share
Share

বাস্তব জীবনের কিছু গল্প কখনো কখনো কল্পনাকেও হার মানায়। দক্ষিণ কোরিয়ার আনসানের খুদেপিয়ংওয়ান হাসপাতালে তেমনই এক হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করা কোরিয়ান নাগরিক চংওয়াং জীবনের শেষ প্রান্তে এসে বাংলাদেশি আলেম মুফতি ফয়জুল্লাহ আমানের হাতে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সোমবার (১২ জানুয়ারি, ২০২৬) রাতে হাসপাতালের বেডেই তিনি ঈমানের দীক্ষা নেন।

চংওয়াংয়ের এই আত্মিক রূপান্তরের নেপথ্যে ছিলেন তার বাংলাদেশি স্ত্রী লাইলা। প্রায় ১৫ বছর আগে সোনারগাঁয়ের মেয়ে লাইলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের সময় নামমাত্র ধর্ম পরিবর্তন করলেও ইসলামি জীবনযাপনে অভ্যস্ত ছিলেন না। তবে দীর্ঘ অসুস্থতার সময়ে স্ত্রীর নিঃস্বার্থ সেবা, ধৈর্য ও ভালোবাসা তাকে গভীরভাবে নাড়া দেয়।

স্ত্রীর অনুরোধেই জীবনের শেষ সময়ে তিনি নতুন করে কালিমা পড়ার আগ্রহ প্রকাশ করেন। কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি যুবক ইমনের মাধ্যমে খবর পেয়ে মুফতি ফয়জুল্লাহ আমান হাসপাতালে ছুটে যান এবং চিকিৎসকদের ‘আশাহীন’ ঘোষণার মধ্যেই চংওয়াংকে শাহাদাত পাঠ করান।

মুফতি আমান জানান, দক্ষিণ কোরিয়ায় তিনি এ পর্যন্ত ৮০ জনেরও বেশি মানুষকে ইসলাম গ্রহণে সহায়তা করেছেন। তিনি বলেন,“মৃত্যু কোনো বিলয় নয়, এটি এক রূপান্তর। মানুষ এক ঘর থেকে আরেক ঘরে স্থানান্তরিত হয়। যদি সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক সুন্দর হয়, তবে পরের জীবন আরও অর্থবহ হয়ে ওঠে।”

বর্তমানে চংওয়াং হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে তার এই বিশ্বাসের পরিবর্তন কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর আবেগ ও আলোচনার জন্ম দিয়েছে। মুফতি ফয়জুল্লাহ আমান চংওয়াংয়ের ঈমানি মৃত্যু কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি

ভারতের অন্ধ্রপ্রদেশে এক নারীর পাকস্থলী থেকে অস্ত্রোপচার করে ২০টি অস্বাভাবিক বস্তু বের করেছেন চিকিৎসকেরা। এর মধ্যে রয়েছে ১৪টি কলম, পাঁচটি কাঠের চামচ ও...

সাজেকে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৬ পর্যটক

রাঙ্গামাটির সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার...

Related Articles

‘অপ্রতিমের বয়স ১৩, সংখ্যাটি সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি...

ইরান যুদ্ধে জড়িয়ে দিশেহারা যুক্তরাষ্ট্র, তথ্য ফাঁসে ক্ষুব্ধ ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৩৬০ কোটি...

হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার খবর, ‘বড় সিদ্ধান্তের’ ইঙ্গিত ট্রাম্পের

ইরান যুদ্ধকে কেন্দ্র করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা তৈরি...

মসজিদে হারামের বর্তমান ১০ ইমাম, জানুন তাঁদের পরিচয়

পবিত্র মসজিদে হারাম বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও...