Home জাতীয় অপরাধ বগুড়ায় ১৯০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ২
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বগুড়ায় ১৯০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ২

Share
Share

বগুড়ার শেরপুর উপজেলায় র‍্যাবের অভিযানে ১৯০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের সোনালী পুকুরপাড়ের একটি মাছের খাদ্য মজুদ ঘর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন—
• আবুল বাশার রুবেল, পুকুরের মালিক ও শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া ফরেস্ট গেট এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।
• আল আমিন, বিক্রির সহযোগী এবং সিরাজগঞ্জ সদরের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে পুকুর সংস্কারের সময় মূর্তিটি পাওয়া যায়। পরে পুকুর লিজগ্রহীতা মূর্তিটি বিক্রির জন্য বিভিন্ন ক্রেতাকে দেখাতে থাকেন। বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়লে র‍্যাব-১২ এর গোয়েন্দা দল গোপনে তদন্ত চালিয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করে। র‍্যাবের বিশেষ অভিযানের মাধ্যমে মূর্তিটি উদ্ধার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহম্মেদ জানান, উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় ১৯০ কেজি। গ্রেফতারকৃতদের শেরপুর থানায় হস্তান্তর করে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে প্রথমবারের মতো গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসিক মোবাইল ভাতাও চালুর...

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

Related Articles

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে আইনি নোটিশ, এক্সিট পলিসিতে ব্যবসা গোটাতে চান অনন্ত জলিল

চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে মিউচুয়াল ট্রাস্ট...

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা...

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক...

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার...

;