Home রাজনীতি বিএনপি ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবে না, বললেন সালাহউদ্দিন
বিএনপি

ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবে না, বললেন সালাহউদ্দিন

Share
Share

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ রুখতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া আর কারও সেই শক্তি নেই। আজ শনিবার দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর দাবি করছে এবং দাবি না মানলে নির্বাচন বন্ধ করার হুমকি দিচ্ছে। তিনি বলেন, এসব বিভ্রান্তিমূলক বক্তব্য জনগণকে ভুল পথে চালিত করার চেষ্টা। বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, রক্ত দিয়েছে। তাই গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান তিনি।

নিজের বক্তব্যে তিনি দেশের ইতিহাস, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস শহীদের রক্তে লেখা। জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, আর এজন্য তাঁকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যা, সন্ত্রাস, ধর্ষণ, এবং নিরস্ত্র মানুষের ওপর দমন-পীড়নের ইতিহাস বলেও অভিযোগ করেন তিনি।

সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, যে সংস্কারগুলো কমিশনের মাধ্যমে ঐকমত্যে গৃহীত হয়েছে, তা এখনই সরকারের নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব। তবে যেসব সংশোধনী সংবিধানসংশ্লিষ্ট, তা কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারই বাস্তবায়ন করতে পারবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মো. আনোয়ারুল হক এবং পরিচালনা করেন সদস্যসচিব রফিকুল ইসলাম হিলালী। এতে দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

দীর্ঘ ১১ বছর পর আয়োজিত এই সম্মেলনে জেলা বিএনপির নতুন নেতৃত্ব বেছে নিতে দ্বিতীয় অধিবেশনে ১ হাজার ৫১৫ কাউন্সিলরের ভোট গ্রহণ হবে। সভাপতি পদে বর্তমান আহ্বায়ক মো. আনোয়ারুল হক এবং সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সদস্যসচিব রফিকুল ইসলাম হিলালী, যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু এবং যুবদলের সাবেক নেতা আবদুল্লাহ আল মামুন খান।

নেত্রকোনায় অনুষ্ঠিত এই সম্মেলনে সালাহউদ্দিন আহমদের নির্বাচনী ঘোষণা ও বক্তব্যে দলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হলেও রাজনৈতিক অঙ্গনে তাৎক্ষণিকভাবে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জবির প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেলেন অধ্যাপক আজম খান

অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অনুপস্থিতিতে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক...

মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৪

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, অন্যদের আটকের চেষ্টা করা হলে...

Related Articles

‘অপয়া’ হতে চান না ডি মারিয়া, বিশ্বকাপ ফাইনালে যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে

  বিশ্বকাপ ফাইনালকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে গুঞ্জন ছিল, কাতার বিশ্বকাপজয়ী দলের...

৪৫ বছর আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত মোজাফফর হোসেন

দেশের ইতিহাসে অন্যতম আলোচিত ও স্পর্শকাতর রাজনৈতিক হত্যাকাণ্ড সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্পেশাল অনুরোধ রাখল ফিফা

সমস্যা ছিল জার্সি নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের গাঢ় নীল অ্যাওয়ে...

আর্জেন্টিনা ছেড়ে ইংল্যান্ডের সমর্থক যুবদল নেতা নয়ন

ফুটবল সমর্থন নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।...