২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে সরকার। কোমলমতি শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপের আশঙ্কায় লটারিপদ্ধতি বহাল রাখার বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সোমবার রাতে গণমাধ্যমকে বলেন, ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত শিশুদের ওপর বাড়তি মানসিক ও প্রতিযোগিতামূলক চাপ সৃষ্টি করতে পারে। এ কারণে বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চলতি মাসের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তিনি।
এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারিপদ্ধতি বহাল রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে। সব শ্রেণিতে নাকি নির্দিষ্ট কিছু শ্রেণিতে লটারি রাখা হবে, সে বিষয়ে ভর্তি কমিটিকে পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
চলতি বছরের মার্চে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তিতে লটারিপদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালু করা হবে। সে সময় তিনি বলেন, শিক্ষার্থীদের প্রস্তুতির সুযোগ দিতে আগেভাগেই এ সিদ্ধান্ত জানানো হচ্ছে।
উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারিপদ্ধতি চালু হয়। ২০১২ সালে বেসরকারি বিদ্যালয়েও একই ব্যবস্থা কার্যকর করা হয়। তখন দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হলেও, ২০২১ শিক্ষাবর্ষে করোনা মহামারির কারণে সব শ্রেণিতে লটারিভিত্তিক ভর্তি শুরু হয়। এরপর থেকে একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য...
ByDesk ReportSeptember 19, 2026রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...
ByDesk ReportSeptember 19, 2026মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
ByDesk ReportSeptember 21, 2026রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...
ByDesk ReportSeptember 21, 2026কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...
ByDesk ReportSeptember 21, 2026রাজধানী শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয়...
ByDesk ReportSeptember 21, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment