Home সাম্প্রতিক মামুনুল হকের অফিসের পাশে ক’কটেল বি’স্ফো’রণ
সাম্প্রতিক

মামুনুল হকের অফিসের পাশে ক’কটেল বি’স্ফো’রণ

Share
Share

রাজধানীর মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, চাঁন মিয়া হাউজিং এলাকার বকুল মিয়ার বাসার সামনে সন্ধ্যার পর মুখোশ পরা মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটের দিকে মুখোশ পরা এক ব্যক্তি মোটরসাইকেলে এসে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল দাবি করেন, একই সময়ে দলটির আমির মামুনুল হকের কার্যালয়ের পাশেও, রহমানিয়া মাদ্রাসার পেছনে, একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি বলেন, ঘটনার পর থানা-পুলিশ তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এটা অনেকে চাননি: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, অনেকেই শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি চাইলেও রাষ্ট্রের ক্ষমতার কাঠামোগত পরিবর্তন চাননি। এমনকি তিনি...

নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

প্রাপ্তবয়স্ক কোনো নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, নিজের পছন্দের মানুষকে বিয়ে কিংবা নিজের ভবিষ্যৎ নির্ধারণে স্বাধীন। এসব সিদ্ধান্তে কেউ বাধা দিতে পারে না বলে...

Related Articles

প্রাথমিক স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার চিন্তা

২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে সরকার। কোমলমতি শিক্ষার্থীদের...

দুই দিনের সফরে ঢাকায় সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এলখেরেজি।...

ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো পাকিস্তান

সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে ভারতের সীমান্তবর্তী পূর্বাঞ্চলে ২৫০টি চীনের তৈরি এসএইচ-১৫...

শুধু ক্ষমতার হাতবদল হয়েছে, কাঙ্ক্ষিত সংস্কার হয়নি: শিবির সভাপতি

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে শুধু ক্ষমতার হাতবদল হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত সংস্কার বা...