Home জাতীয় প্যারোলে মেলেনি মুক্তি, কারাফটকে বাবাকে শেষ দেখা দেখলেন ছাত্রলীগ নেতা
জাতীয়

প্যারোলে মেলেনি মুক্তি, কারাফটকে বাবাকে শেষ দেখা দেখলেন ছাত্রলীগ নেতা

Share
Share

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর শেষবারের মতো মরদেহ দেখতে প্যারোলে মুক্তি চেয়েও পান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. শাহরুখ খান। প্যারোলে মুক্তি না পাওয়ায় ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় কারাফটকে বাবার মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। বুধবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটেছে।

কারাবন্দি আহসান শাহরুখ বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। নগরীর নিউ সার্কুলার রোড গাজী বাড়ী এলাকার বাসিন্দা মো. আবুল বাশারের ছেলে।

শাহরুখের ছোট ভাই মো. আল আমিন বলেন, বাবার মৃত্যুর পর প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে রাজনৈতিক মামলা শুনে দীর্ঘ সময় কেউ সহযোগিতা করেনি। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে দেখা করলে তিনি জানান, প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব নয়। জেলগেটে দেখা করতে হবে। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ফটকে যান।

স্বজনদের দাবি, সেখানে তিনজনের বেশি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। প্যারোলের আবেদন করা আইনজীবী মো. মিজানুর রহমান মিন্টু বলেন, আমরা প্যারোলের আবেদন করেছিলাম। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্যারোলে মুক্তি সম্ভব নয়। জেলগেটে সাক্ষাতের সুযোগ দেওয়া হবে।

এ বিষয়ে জানতে বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিলল মৃত্যুতে

ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকা সত্ত্বেও হাতে হাতকড়া পরানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা আওয়ামী লীগ নেতা মোঃ...

মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না: কলকাতা হাইকোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ কিংবা অন্য কোনো ধর্মের কোনো বাণী বা পঙ্‌ক্তি উচ্চারণ করলেই কারও নিজস্ব ধর্মীয় পরিচয়ে আঘাত লাগে না এবং এতে ‘আকাশ...

Related Articles

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার সময় তার...

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষিদ্ধ

  আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানোর ওপর...

১৬ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

আগামী ১৬ আগস্ট বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। কিশোরগঞ্জ...

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের রিট খারিজ করলেন হাইকোর্ট

নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং যৌতুক নিরোধ আইনের অপব্যবহার রোধসহ...