Home জাতীয় ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে-তারেক রহমান
জাতীয়বিএনপিরাজনীতি

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে-তারেক রহমান

Share
Share

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিএনপির আগামী দিনের রাজনীতির মূল অঙ্গীকার হবে। তিনি আহ্বান জানিয়ে বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।”

মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চায় এবং বিএনপি কর্মসংস্থানভিত্তিক রাজনীতির মাধ্যমে সেই পরিবর্তন আনতে চায় । “আমরা প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন করে জনগণের বিশ্বাস অর্জন করতে চাই।” তিনি বলেন , দেশের জনশক্তিকে আশীর্বাদে পরিণত করতে পারলেই উন্নয়ন ত্বরান্বিত হবে। এজন্য প্রয়োজন সাহস ও সততার সঙ্গে প্রতিশোধ-প্রতিহিংসা এড়িয়ে এগিয়ে যাওয়া ।

প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে বাংলাদেশকেও যুগোপযোগী হতে হবে। এজন্য শিক্ষা, প্রশিক্ষণ ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির জনমুখী পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে রাজনীতির ইতিবাচক দিক সম্পর্কে উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও...

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের...

জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, অনুদান বন্ধের আবেদন মায়ের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনকে হারানোর এক...

আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি কিছু...