Home জাতীয় পুলিশ কোনো দলের নয়, আইন অনুযায়ী চলবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

পুলিশ কোনো দলের নয়, আইন অনুযায়ী চলবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

Share
Share

পুলিশ প্রশাসন কোনো রাজনৈতিক দলের নয়, বরং বিধিবদ্ধ আইন অনুযায়ী পরিচালিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘পুলিশ কল্যাণ প্যারেড’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শনের মাধ্যমে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। তিনি আরও বলেন, থানাগুলোর পরিবেশ এমন হতে হবে যাতে সাধারণ মানুষ কোনো ভয় বা তদবির ছাড়াই থানায় গিয়ে অভিযোগ জানাতে পারেন এবং দ্রুত প্রতিকার পান।

তিনি জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। তাই কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে’র মতো জনমুখী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে নিজ বাড়ি থেকে মালিকসহ ৩ জনের গলা কাটা লাশ উদ্ধার, সবশেষ যা জানা যাচ্ছে

সিলেট মহানগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে বাড়ির মালিক আবদুস সাত্তার, তাঁর স্ত্রী এবং এক তরুণীর গলা কাটা রক্তাক্ত লাশ উদ্ধার...

স্ত্রীকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদে অটোরিকশাচালক খুন: মূলহোতাসহ গ্রেপ্তার ২

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশাচালক সুমন হত্যার তিনদিন পর চাঞ্চল্যকর এই ঘটনার আসল রহস্য উদঘাটন করেছে পুলিশ। কোনো ছিনতাইয়ের উদ্দেশ্যে নয়, বরং নিজ স্ত্রীকে অনৈতিক...

Related Articles

অ্যাস্ট্রা এয়ারওয়েজে ট্রেইনি ফার্স্ট অফিসার নিয়োগ, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

বেসরকারি বিমান সংস্থা অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফ্লাইট...

খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত ৩৭ লাখ টাকা

বরগুনার আমতলীতে অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান প্রকল্পের আওতায় দুটি খাল খননের কাজ শেষ...

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা...

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম, খুলনার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেই

খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের ভারতের...