Home আন্তর্জাতিক পুতিন–সির যে গোপন কথোপকথনের ভিডিও সরালো রয়টার্স
আন্তর্জাতিক

পুতিন–সির যে গোপন কথোপকথনের ভিডিও সরালো রয়টার্স

Share
Share

মানবদেহে অঙ্গ প্রতিস্থাপন ও মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা নিয়ে ভ্লাদিমির পুতিন ও সি চিন পিংয়ের আলাপচারিতার ভিডিও সরিয়ে ফেলেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি ভিডিওটির ব্যবহার নিয়ে আপত্তি জানালে এবং আইনি অনুমতি প্রত্যাহার করলে রয়টার্স এই পদক্ষেপ নেয়।

ঘটনাটি ঘটেছিল গত বুধবার বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও চীনের কাছে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজের ফাঁকে হাঁটতে হাঁটতে কথোপকথন করছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তাঁদের সঙ্গে ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। অসতর্কতাবশত মাইক্রোফোনে ধরা পড়ে তাঁদের আলোচনা, যা সরাসরি সম্প্রচারিত হয় চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে।

আলোচনায় পুতিন বলেন, জীবপ্রযুক্তির উন্নতির ফলে অঙ্গ প্রতিস্থাপন বারবার করা সম্ভব, যা মানুষকে দীর্ঘায়ু এমনকি অমরত্বের কাছাকাছি নিয়ে যেতে পারে। জবাবে সি মন্তব্য করেন, এই শতাব্দীতে হয়তো মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারবে।

সিসিটিভির ক্যামেরায় ধারণ করা এই ভিডিও রয়টার্স লাইসেন্স নিয়ে সংগ্রহ করলেও সম্পাদনা করে চার মিনিটের একটি ক্লিপ প্রকাশ করে, যা বিশ্বের এক হাজারেরও বেশি সংবাদমাধ্যমে পৌঁছে যায়। পরে সিসিটিভির আইনজীবীরা অভিযোগ করেন, ভিডিও সম্পাদনার মাধ্যমে আসল বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যদিও কোন অংশে সমস্যা রয়েছে, তা স্পষ্ট করেনি সিসিটিভি।

চীনের আপত্তির পর রয়টার্স ভিডিওটি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নেয় এবং গ্রাহকদের জানায়, আর প্রকাশের অনুমতি নেই। তবে সংস্থাটি কোনো দোষ স্বীকার করেনি। বরং তারা জানায়, ফুটেজ পর্যালোচনা করে নিরপেক্ষ ও সঠিক সাংবাদিকতার মানদণ্ডে কোনো ঘাটতি পাওয়া যায়নি।

পুতিন ও সির এ কথোপকথন বিশ্বজুড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। চীনের আপত্তি এবং রয়টার্সের ভিডিও প্রত্যাহার কূটনৈতিক সংবেদনশীলতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্কও উসকে দিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বুড়িচংয়ে যুবলীগ নেতার সারের ডিলারশিপ, বিএনপির তৃণমূলে ক্ষোভ

কুমিল্লার বুড়িচংয়ে বাড়িতে সারের গুদাম দেখিয়ে যুবলীগ নেতা নজরুল ইসলাম সারের ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির ত্যাগী ও তৃণমূলের নেতাকর্মীদের...

আমার রাষ্ট্রীয় সম্মান জামায়াত-এনসিপির সহ্য হচ্ছে না: আমজনতার তারেক

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। মঙ্গলবার...

Related Articles

নিষেধাজ্ঞা এড়িয়ে ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম আমদানি ইরানের

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে অন্তত ২০০ কোটি ডলারের অস্ত্র, বিস্ফোরক...

‘ধুরন্ধর’ সিনেমা দেখুন, ভারতের গোয়েন্দা সক্ষমতা বেড়েছে: অরুণাচলের মন্ত্রী

চীন সীমান্তে উত্তেজনা নিয়ে বিতর্কের মধ্যে ভারতের গোয়েন্দা সক্ষমতা বেড়েছে বলে মন্তব্য...

প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, নিকাহের পর নামলেন

ভারতের উত্তর প্রদেশে প্রেমিককে বিয়ে করার দাবিতে প্রায় ১০০ ফুট উঁচু মোবাইল...

২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের বিলাসবহুল গাড়ি জিতল ৬ বছরের শিশু

ভাগ্য দেবী কখন কার দিকে সহায় হন, তা বলা কঠিন। মাত্র ২০০...

;