Home জীবনযাপন কাজ ও ব্যক্তিজীবনে ভারসাম্যের তালিকায় শীর্ষে নিউজিল্যান্ড
জীবনযাপন

কাজ ও ব্যক্তিজীবনে ভারসাম্যের তালিকায় শীর্ষে নিউজিল্যান্ড

Share
Share

বিশ্বজুড়ে কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য রক্ষা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এ নিয়ে বিতর্ক থাকলেও মানবসম্পদভিত্তিক প্রতিষ্ঠান ‘রিমোট’ ২০২৫ সালের জন্য বিশ্বের সেরা ওয়ার্ক–লাইফ ব্যালান্স সূচক প্রকাশ করেছে। বিশ্বের জিডিপির শীর্ষ ৬০ দেশের তথ্য বিশ্লেষণ করে তৈরি এই তালিকায় ছুটি, মাতৃত্বকালীন সুবিধা, ন্যূনতম মজুরি, স্বাস্থ্যসেবা, কর্মঘণ্টা, সামাজিক অন্তর্ভুক্তি ও জাতীয় সুখসূচকের মতো বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

তালিকার শীর্ষে আছে নিউজিল্যান্ড, যার সূচক স্কোর ৮৬.৮৭। দেশটিতে উচ্চ মজুরি, ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি এবং পর্যাপ্ত বার্ষিক ছুটি কর্মীদের জীবনে স্বস্তি এনে দেয়। দ্বিতীয় স্থানে থাকা আয়ারল্যান্ড পেয়েছে ৮১.১৭ স্কোর। বছরে ৩০ দিনের ছুটি ও নমনীয় কাজের পরিবেশ দেশটির বিশেষত্ব।

তৃতীয় স্থানে বেলজিয়াম, যেখানে সাপ্তাহিক গড় কর্মঘণ্টা মাত্র ৩৪ দশমিক ১ এবং রয়েছে শক্তিশালী সামাজিক নিরাপত্তাব্যবস্থা। চতুর্থ স্থানে থাকা জার্মানির কর্মীরা গড়ে সপ্তাহে মাত্র ৩৩ দশমিক ২ ঘণ্টা কাজ করেন, পাশাপাশি পান ৩০ দিনের বার্ষিক ছুটি।

পঞ্চম স্থানে নরওয়ে, যেখানে সর্বজনীন স্বাস্থ্যসেবা, দীর্ঘ ছুটি ও স্বল্প কর্মঘণ্টা কাজের পরিবেশকে ভারসাম্যপূর্ণ করেছে। ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে ডেনমার্ক ও কানাডা। উভয় দেশেই স্বাস্থ্যসেবা, অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্কৃতি ও নমনীয় কাজের সুযোগ নিশ্চিত করা হয়।

অষ্টম স্থানে অস্ট্রেলিয়া, যা উচ্চ মজুরি ও স্বস্তিদায়ক কর্মসংস্কৃতির জন্য পরিচিত। নবম স্থানে স্পেন, যেখানে সাংস্কৃতিক বৈচিত্র্য ও ব্যক্তিগত সময়ের গুরুত্ব এখনও টিকে আছে। দশম স্থানে ফিনল্যান্ড, যার সাফল্যের মূল ভিত্তি নমনীয় কর্মঘণ্টা ও বছরে ৩৬ দিনের ছুটির সুযোগ।

এই জরিপে প্রমাণিত হয়েছে, একটি দেশের মানসম্মত কাজের পরিবেশ শুধু মজুরি নির্ভর নয়; বরং স্বাস্থ্যসেবা, ছুটি, কর্মঘণ্টার ভারসাম্য, সামাজিক অন্তর্ভুক্তি ও সুখী জীবনযাপনের সুযোগই দীর্ঘমেয়াদে পেশাজীবী ও ব্যক্তিজীবনের সুষম উন্নয়ন নিশ্চিত করে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ জব্দ, আটক ১

নওগাঁয় পাচারের উদ্দেশ্যে রাখা ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোস্তফা আলী (৩৪) নামের এক...

‘১৭ বছর লন্ডনে থাকায় তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাষা বুঝতে পারছেন না’

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মানুষকে চিনতে পারছেন না, এমনকি...

Related Articles

জেনে নিন ধনে পাতা নিয়মিত খাওয়ার উপকারিতা

  ধনেপাতা খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়াতে বহুল ব্যবহৃত একটি ভেষজ। এতে...

রন্ধনশিল্পের দক্ষতা প্রদর্শনের বড় ক্ষেত্র রেস্টুরেন্ট ব্যবসা: লুবানা ইয়াসমিন শম্পা

সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা বলেছেন, রন্ধনশিল্পে সিলেটের...

না ফেরার দেশে নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান

বাংলাদেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই। টানা ১০ দিন লাইফ সাপোর্টে...

রক্তচাপ নিয়ন্ত্রণে বয়সভেদে প্রতিদিন কত হাঁটা প্রয়োজন

রক্তচাপ কমাতে হাঁটা খুব কার্যকর, কিন্তু বয়স অনুযায়ী সময় ও তীব্রতা আলাদা...

;