Home সাম্প্রতিক পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো
সাম্প্রতিক

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

Share
Share

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের মধ্যে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না মস্কো। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের বরাত দিয়ে রোববার (৬ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

তবে বৈঠকের চূড়ান্ত প্রস্তুতি শুরুর আগে এর মূল এজেন্ডা স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করেন রিয়াবকভ। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈঠকের আলোচ্যসূচি কীভাবে নির্ধারণ করা হবে এবং বৈঠক থেকে কী ফলাফল প্রত্যাশা করা হচ্ছে।

এর আগে চলতি মাসের শুরুতে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ আগামী নভেম্বরে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে তিন দেশের নেতাদের সম্ভাব্য বৈঠকের কথা জানিয়েছিলেন।

রাশিয়ার সংবাদমাধ্যমে উশাকভের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের নেতাদের এমন বৈঠক হলে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে পারে। তবে বৈঠক আয়োজনের বিষয়টি পুরোপুরি সম্মেলনের আয়োজক দেশের ওপর নির্ভর করবে।

উশাকভ বলেন, এ ধরনের বৈঠক আয়োজন করা সম্ভব হলে এবং এর জন্য প্রয়োজনীয় কূটনৈতিক প্রস্তুতি নেওয়া হলে বৈঠকটি হতে পারে।

এ ছাড়া এপেক সম্মেলনের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক এবং সুযোগ তৈরি হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানান উশাকভ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় তিন বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে ইভান...

নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৬৪ বছরের নারী উদ্ধার

নেপালে বন্যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে ৬৪ বছর বয়সী এক নারীকে ১০ দিন পর জীবিত উদ্ধার...

Related Articles

‘সেই গাড়ি’ নিয়ে শোডাউনের ঘোষণা পাটওয়ারীর

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে কালো রঙের যে প্রাডো...

১১ দলের লংমার্চে বাধা দেয়নি সরকার, রাজনীতিতে সহনশীলতার নতুন বার্তা

সরকারের কাছে ছয় দফা দাবি নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করেছে...

প্রায় ৪ মাস পর দেশে ফিরল ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসী বাংলাদেশির একজন শুভ...

আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম

রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে...