Home আঞ্চলিক পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ও খালেদা জিয়ার রুহের মাগফিরাতে ছাত্রদলের ইফতার বিতরণ
আঞ্চলিক

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ও খালেদা জিয়ার রুহের মাগফিরাতে ছাত্রদলের ইফতার বিতরণ

Share
Share

সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নগরীর পাঠানঠুলা এলাকায় অর্ধশতাধিক ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘জাতীয় শহীদ সেনা’ দিবস উপলক্ষে পিলখানা হত্যাকাণ্ডে নিহত শহীদসহ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তারা এ আয়োজন করেন।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মো. আব্দুর রাউফ।

এ সময় তিনি পবিত্র মাহে রমজানের এই বরকতময় সময়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করেন পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের।

এছাড়াও বীর সেনা সদস্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. ইহরাজ রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত রহমান সৌরভ, সহ-সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল বারী সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মাছনুন সায়িক, দপ্তর সম্পাদক এহসানুল হক ফাহিম, প্রচার সম্পাদক মেহেদী হাসানসহ সায়িক, ফাহিম ভূঁইয়া, পারভেজ, অনি, রাশেদ, আরিফ ও জাহিদ প্রমুখ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিল্লি বিমানবন্দর থেকে ফেরার কারণ ব্যাখ্যা করলেন তথ্য উপদেষ্টা

ভারতের দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকে রাখা হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বিমানবন্দরে তাঁকে একটি স্থানে...

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে প্রকল্পের অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ...

Related Articles

সামুন মাহমুদ খানের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ঘনিষ্ঠজনদের

সিলেটের ব্যবসায়ী ও সমাজসেবক সামুন মাহমুদ খানের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে...

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির করুণ মৃত্যু: সিলেট থেকে মানবপাচারকারী গ্রেপ্তার

ভাগ্যের চাকা ঘোরানোর আশায় মানবপাচারকারী চক্রের লোভনীয় প্রলোভনে পড়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা...

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরারচর বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে...

প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা গড়তে শেরপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে...