Home আঞ্চলিক পিরোজপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পিরোজপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

Share
Share

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানায় মোটরসাইকেলের ধাক্কায় সঞ্জীব শিকদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সঞ্জীব শিকদার বাড়ির পাশের জমি থেকে ফুল নিয়ে মন্দিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রাস্তা পারাপারের মুহূর্তে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনে। তিনি আরও বলেন, “এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঝুঁকিপূর্ণ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকল ৭৮১ অভিবাসী

ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ সমুদ্রসীমা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে মাত্র একদিনে রেকর্ড ৭৮১ জন অবৈধ অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। গত বুধবার (২৩...

কঙ্গোর তানগানিকা হ্রদে ভয়াবহ নৌকাডুবি: নিহত ৪১

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিখ্যাত তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের করুণ মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায়...

Related Articles

আন্তর্জাতিক সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে দেশের জ্বালানি সরবরাহ: জ্বালানি মন্ত্রী

বিশ্ব রাজনৈতিক অস্থিরতা ও অপ্রত্যাশিত দুর্ঘটনার ফলে সৃষ্ট সাময়িক জটিলতা কাটিয়ে অবশেষে...

‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন?’: সালমানের স্টুডিও ভাঙচুর ইস্যুতে বিরোধীদলীয় নেতার ক্ষোভ

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত...

রাবির হলে ঘুমন্ত ছাত্রকে বিষধর কালাচ সাপের কামড়, রামেকে ভর্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের কক্ষে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীর পায়ে...

‘সালমানের সঙ্গেই যদি এমন হয়, তবে ছোট ব্যবসায়ীদের কী অবস্থা?’: তাসনিম জারার তীব্র প্রতিক্রিয়া

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত হামলা, ব্যাপক ভাঙচুর...

;