Home আন্তর্জাতিক পাহাড় থেকে পড়ে আলাস্কার টিকটকার ও পর্বতারোহী ব্যালিন মিলারের মৃত্যু
আন্তর্জাতিকদুর্ঘটনা

পাহাড় থেকে পড়ে আলাস্কার টিকটকার ও পর্বতারোহী ব্যালিন মিলারের মৃত্যু

Share
Share

আলাস্কার জনপ্রিয় পর্বতারোহী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্যালিন মিলার (২৩) ক্যালিফোর্নিয়ার য়োসেমাইট ন্যাশনাল পার্ক-এর এল ক্যাপিটান থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন। দুর্ঘটনাটি ঘটে যখন তিনি পর্বত আরোহণের দৃশ্য টিকটকে লাইভ-স্ট্রিম করছিলেন।

মিলার একা এল ক্যাপিটানের ২৪০০ ফুট উঁচুতে অবস্থিত ‘সি অফ ড্রিমস’ পর্বতে আরোহণ করছিলেন। তার ভাই ডিলান মিলার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ব্যালিন সফলভাবে শীর্ষে পৌঁছানোর পর সরঞ্জাম টেনে তুলছিলেন। তখন সম্ভবত দড়ির শেষ অংশ পার হয়ে র‍্যাপেল করার সময় তিনি নিচে পড়ে যান।

ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের ফটোগ্রাফার টম ইভান্স বলেন, ব্যালিন পাথরে আটকে থাকা একটি ব্যাগ ছাড়ানোর চেষ্টা করছিলেন। এরপর তিনি ৯১১-এ ফোন করেন।

ব্যালিনের মা জিনিন গিরার্ড-মুরম্যান সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, “আমার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমি জানি না কীভাবে এই কষ্ট সহ্য করবো। আমি তাকে খুব ভালোবাসি। আমি চাই এই ভয়াবহ দুঃস্বপ্ন থেকে দ্রুতই বের হতে পারি।”

২০২৫ সালে ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে এটি তৃতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। জুনে ১৮ বছর বয়সী এক যুবক দড়ি ছাড়াই পর্বত আরোহণের সময় নিহত হন। আগস্টে ২৯ বছর বয়সী এক হাইকার একটি বড় গাছের ডাল ভেঙে পড়ে মারা যান। ন্যাশনাল পার্ক সার্ভিস এই ঘটনাটি তদন্ত করছে।

আলাস্কার অ্যাঙ্কোরেজ এলাকার বাসিন্দা মিলার তার বাবা ও ভাই থেকে পর্বতারোহণ শিখেছিলেন। তিনি মাউন্ট রুটের মতো দুর্গম পর্বত একাই আরোহণ করতে সক্ষম ছিলেন এবং এই চ্যালেঞ্জিং রুট শেষ করতে মাত্র ৫৬ ঘণ্টা সময় লেগেছিল। ব্যালিন মিলারের মৃত্যু কেবল পরিবার ও বন্ধুদের জন্য নয়, সমগ্র পর্বতারোহী ও সোশ্যাল মিডিয়া কমিউনিটির জন্যও গভীর শোকের সংবাদ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংসদে কালেমা স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ কক্ষে একটি নতুন সংযোজন করা হয়েছে। স্পিকারের চেয়ার-এর পেছনের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যিবা—“লা ইলাহা...

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের...

Related Articles

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান।...

ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা, হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলকে ড্রোন ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে ইউক্রেনকে সরাসরি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে...

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’...