Home জাতীয় অপরাধ কাশিয়ানীতে রাস্তার পাশ থেকে যুবকের নিথর দেহ উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কাশিয়ানীতে রাস্তার পাশ থেকে যুবকের নিথর দেহ উদ্ধার

Share
Share

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকায় স্থানীয়দের নজরে আসে ওবায়দুর সিকদারের মরদেহ। পরে পুলিশ তা উদ্ধার করে। নিহত ওবায়দুর সিকদার উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, ১২ সেপ্টেম্বর বিকেলে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হন ওবায়দুর। কিন্তু রাত পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ পাওয়া যায়।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওবায়দুরকে কেউ হত্যা করে এখানে ফেলে গেছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ আশা করছে, ময়নাতদন্ত এবং প্রাথমিক অনুসন্ধান থেকে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার পরিপ্রেক্ষিত বেরিয়ে আসবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফেনীতে সড়কের কাজ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, চাঁদা দাবির অভিযোগ

ফেনীতে চলমান দুটি সড়কের উন্নয়ন ও সংস্কারকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে। ভুক্তভোগী ঠিকাদারদের অভিযোগ, চাঁদা...

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। আজ যা অতীত, আগামী দিনে তা-ই হয়ে ওঠে ইতিহাস। প্রতিদিনই ঘটে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। এর...

Related Articles

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, বুধবার থেকে বাড়বে বৃষ্টির প্রবণতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জন গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকদের মিছিলের প্রস্তুতির অভিযোগে...

মোংলা বন্দর ব্যবহারে নিটওয়্যার রপ্তানি বাড়াতে বিকেএমইএ-বন্দর কর্তৃপক্ষের বৈঠক

মোংলা বন্দর ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স...

ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে জিম্মি করে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণের...

;