Home আন্তর্জাতিক পাকিস্তানে ইমরান খানের তিন বোন আটক
আন্তর্জাতিকরাজনীতি

পাকিস্তানে ইমরান খানের তিন বোন আটক

Share
Share

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোন—আলেমা, ডা. উজমা এবং নওরীন—কে রাওয়ালপিন্ডি পুলিশ হেফাজতে নিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। তাদের পরে চকরিতে স্থানান্তর করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

ইমরান খান ও তার  পরিবারের সদস্যদের নির্ধারিত সাক্ষাতের অনুমতি না দেওয়ায় আদিয়ালা কারাগারের বাইরে ফ্যাক্টরি চেকপয়েন্টের কাছে সকাল থেকে পিটিআই কর্মী ও ইমরানের বোনরা প্রায় ১০ ঘণ্টা অবস্থান ধর্মঘট করছিলেন। এক্সপ্রেস ট্রিবিউন জানায়, পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করলেও আলেমা সাক্ষাতের সময় নির্ধারণ ছাড়া অবস্থান ভাঙতে অস্বীকৃতি জানান।

রাত গভীর হলে প্রথমে পুরুষ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এরপর নারী পুলিশ ইউনিট এসে ইমরানের তিন বোনকে হেফাজতে নেয় এবং একটি পুলিশ ভ্যানে করে চকরির দিকে নিয়ে যায়। তাদের আটক করার পরই অবস্থান কর্মসূচির অবসান হয় এবং অন্য কর্মীরাও শান্তিপূর্ণভাবে সরে যান।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বিবৃতিতে পিটিআই দাবি করেছে, ইমরান খানের বোনেরা শান্তিপূর্ণভাবে বসে ছিলেন, কিন্তু পুলিশ তাদের ‘সহিংসভাবে’ আটক করেছে। ঘটনাটি পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে কান্নায় ভেঙে পড়েন নাটোরের ৮২ বছর বয়সী বৃদ্ধা সুকমন বেওয়ার। এবার...

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের ড্রোন...

Related Articles

গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান

গোপনে গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে অন্তত ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। তাদের...

ইরান যুদ্ধ নিয়ে দোটানায় ট্রাম্প-নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার...

আল-আকসা মসজিদে নামাজ বন্ধের সিদ্ধান্তে আরব লিগের তীব্র নিন্দা

পবিত্র রমজান মাসে মুসলমানদের জন্য আল-আকসা মসজিদ বন্ধ করে দেওয়ার ঘটনায় ইসরায়েলের...

ইসরায়েলে প্রথমবার ইরানের ‘ড্যান্সিং’ ক্ষেপণাস্ত্র হামলা, কতটা শক্তিশালী এই অস্ত্র?

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো অত্যাধুনিক সেজিল‑২ ক্ষেপণাস্ত্র...