Home জাতীয় অপরাধ পল্লবীতে একা থাকা স্কুলশিক্ষিকাকে হাতুড়িপেটা করে হত্যা, রক্তাক্ত লাশ উদ্ধার
অপরাধ

পল্লবীতে একা থাকা স্কুলশিক্ষিকাকে হাতুড়িপেটা করে হত্যা, রক্তাক্ত লাশ উদ্ধার

Share
Share

রাজধানীর পল্লবীতে ফিরোজা খানম ওরফে জোছনা (৬৮) নামের এক স্কুলশিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে পল্লবীর ভাড়া বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ফিরোজা স্থানীয় হলি ক্রিসেন্ট আইডিয়াল স্কুলের শিক্ষক ছিলেন। পুলিশ জানিয়েছে, মরদেহের পাশে থেকে রক্তমাখা একটি হাতুড়ি ও একটি রক্তাক্ত ওড়না উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনি মিরপুর ১২ নম্বর সেকশনের একটি ছয়তলা ভবনের দোতলার একটি কক্ষে একাই ভাড়া থাকতেন। প্রায় ২৫ বছর আগে বিয়ে হলেও পরবর্তীতে তার দাম্পত্য জীবন ভেঙে যায়। এরপর থেকে তিনি একাই বসবাস করছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, ফিরোজা নিয়মিত সকালে বাসা থেকে বের হতেন এবং টিউশনি করিয়ে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার সকালে তিনি বাসা থেকে বের না হওয়ায় সন্দেহ হলে নিরাপত্তাকর্মী তার খোঁজ নিতে যান। দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে তারা তাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকারীকে শনাক্তে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই ৯০ দিন ধরে , চরম সংকটে বাসিন্দারা

পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার কাশীপুর এলাকার চিৎপুর জ্যোতিনগর কলোনিতে গত প্রায় সাড়ে তিন মাস (৯০ দিন) ধরে তীব্র খাবার পানির সংকট চলছে। প্রায় পাঁচ...

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ : পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাৎ ও ছিনতাইয়ের চাঞ্চল্যকর অভিযোগে জাকির হোসেন নামে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে...

Related Articles

ক্ষেতলালে ২১৮ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাকিব গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক ঝটিকা অভিযানে ২১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল্লাহ...

স্ত্রীর গলা কেটে হত্যায় অভিযুক্ত যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে নিহত

আসামের গুয়াহাটিতে স্ত্রী রিয়া তালুকদারকে (২৫) নির্মমভাবে গলা কেটে হত্যা এবং শরীর...

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ : পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাৎ...

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, দুই আসামির মৃত্যুদণ্ড

  হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে ধর্ষণের পর হাত-পা বেঁধে...