Home জাতীয় অপরাধ কিশোরীকে ধর্ষণের পর হত্যা, দুই আসামির মৃত্যুদণ্ড
অপরাধ

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, দুই আসামির মৃত্যুদণ্ড

Share
Share

 

হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে ধর্ষণের পর হাত-পা বেঁধে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বেলা তিনটার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম জানান, ২০২১ সালে নবীগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় ছোবা মিয়ার মেয়ে জুবা আক্তারকে ধর্ষণ করেন আসামি খলিল উদ্দিন। পরে ৬০ বছর বয়সী গোলাম হোসেনও তাঁকে ধর্ষণের চেষ্টা করেন।

রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, এতে জুবা আক্তার রাজি না হওয়ায় খলিল উদ্দিন ও গোলাম হোসেন তাঁর হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। পরে মৃত্যু নিশ্চিত করতে ব্লেড দিয়ে তাঁর গলা কেটে লাশ জমিতে ফেলে রাখেন। এ ঘটনায় নিহতের বাবা নবীগঞ্জ থানায় মামলা করেন।

মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার আদালত খলিল উদ্দিন ও গোলাম হোসেনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে চিকিৎসাধীন ১৮ বছর বয়সী ছাত্রলীগ নেতা প্রিন্স, সেখান থেকে মা-বাবা ও বোনসহ পরিবারের সদস্যদের আটক

সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনা...

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর...

Related Articles

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু, আটক ৫

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য...

মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

কুমিল্লার মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার...

নওগাঁয় ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চালকসহ গ্রেপ্তার ৩

নওগাঁর মহাদেবপুরে ব্যবসায়ীর ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পিকআপচালকসহ তিনজনকে...

খুলনায় সিগারেট দেওয়ার ছলে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

খুলনার ডুমুরিয়ায় তরিকুল ইসলাম শেখ (৩৫) নামের এক মাছের ঘের ব্যবসায়ীকে গুলি...

;