Home জাতীয় পরিবারকে পাশে নিয়ে ঘটনার বর্ণনা দিলেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া
জাতীয়বিনোদন

পরিবারকে পাশে নিয়ে ঘটনার বর্ণনা দিলেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

Share
Share

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে শুরু হওয়া তুমুল আলোচনা-সমালোচনার পর তিনি অবশেষে পরিবারের সঙ্গে উপস্থিত হয়ে ঘটনার বিস্তারিত জানালেন।

বুধবার (১৫ অক্টোবর) ঢাকায় মা, স্ত্রী ও দুই সন্তানকে পাশে নিয়ে সাংবাদিকদের সামনে হাজির হন রিপন মিয়া। কখনো হাসি, কখনো কান্নায় ভেঙে পড়েন তিনি।

রিপন বলেন,“ঘুম থেকে উঠে চা খাইতে গেছিলাম, হঠাৎ কয়েকজন সাংবাদিক এসে ক্যামেরা ধরলো। মজা করতে কিছু বলেছিলাম, কিন্তু পরে দেখি টিভিতে আমার কথা কেটে কেটে দেখানো হয়েছে। আসল ঘটনা দেখানো হয়নি।”

তার বিরুদ্ধে স্ত্রী-সন্তান অস্বীকারের অভিযোগ প্রসঙ্গে রিপন জানান, “দেড় বছর আগে এক ভাইসাবের ভিডিওতে বিয়ে নিয়ে কথা বলেছিলাম। সাংবাদিকরা বারবার একই প্রশ্ন করায় রাগের মাথায় বলেছিলাম—‘আমি বিয়ে করিনি’। কে জানত, এটা এমন ঝড় তুলবে!”

মা-বাবাকে অবহেলার অভিযোগ নিয়ে রিপন বলেন, “আমি নিজেই তাদের জন্য আধাপাকা ঘর বানাচ্ছি। তিনটা রুম করছি—একটায় আমি বউ-বাচ্চা নিয়ে থাকব, আরেকটায় আব্বু-আম্মু।”

পেশায় কাঠমিস্ত্রি এই কনটেন্ট ক্রিয়েটর জানান, ভিডিও বানানো তার নেশা, পেশা নয়। “আমি কাঠমিস্ত্রি মানুষ। কনটেন্ট না বানালেও সংসার চলে। দরকার হলে ভিডিও আর বানাবো না।”

রিপনের মা ফাতেমা বেগম বলেন, “প্রতিবেশীরা ভুল বোঝাচ্ছিল। সাংবাদিকরা সাহায্য করতে এসেছে ভাবছিলাম, বুঝিনি বিপদে ফেলবে। আমার তিন ছেলেই খবর নেয়।”

উল্লেখ্য, মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে প্রকাশিত প্রতিবেদনে রিপন মিয়ার বিরুদ্ধে স্ত্রী-সন্তান ও মা-বাবাকে অস্বীকারের অভিযোগ তুলে ধরা হয়। সেই প্রতিবেদনের পর সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

উত্তরা থেকে অপহৃত স্কুলছাত্রী ৯ দিন পর উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীর উত্তরা থেকে বাবার সামনে থেকে অপহৃত দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ৯ দিন পর পুবাইল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের...

ঢাকা বার নির্বাচনে বিএনপি-সমর্থিত নীল প্যানেলের নিরঙ্কুশ জয়

দেশের সর্ববৃহৎ আইনজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতি–এর ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত নীল প্যানেল সবগুলো ২৩টি পদে জয় পেয়েছে। শুক্রবার (১ মে) রাত...

Related Articles

কালবৈশাখীতে মিরসরাইয়ে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বিশ হাজার গ্রাহক

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু...

সংগ্রাম পেরিয়ে হলিউড জয়, আজ ডোয়াইন জনসনের জন্মদিন

অ্যাকশন, ক্যারিশমা ও অবিশ্বাস্য পরিশ্রম—এই তিনের অনন্য সমন্বয়ে গড়ে ওঠা এক তারকার...

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি অর্জন করলেন ফেনীর ড. আনোয়ার হোসেন

অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব সিডনির মেডিক্যাল স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন...

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত...