Home জাতীয় অপরাধ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে মাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা
অপরাধআইন-বিচারজাতীয়রাজনীতি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে মাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

Share
Share

জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২০ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশ দলের যুগ্ম মহাসচিব মাহী বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৪ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটির অনুমোদন দেওয়া হয়। সংস্থার উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, অনুসন্ধানে মাহী বি চৌধুরীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন। এছাড়া তিনি মোট ২০ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ দখলে রেখেছেন।

অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, মাহী বি চৌধুরী দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস গোপন করতে মানিলন্ডারিং অপরাধে জড়িত ছিলেন। তিনি ৬৮ একর জমির বায়না চুক্তি করে সেই অর্থ তার মালিকানাধীন এভালন এস্টেট লিমিটেডের নামে বিনিয়োগ করেন। দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) জাহাঙ্গীর আলম শিগগিরই বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বৈদ্যুতিক ফ্যান ব্যবহারের সময় দুর্ঘটনা, কৃষকের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর...

সিলেটে নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজন আটক

সিলেট নগরের কোতোয়ালি থানার সুবিদবাজার এলাকায় নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়...

Related Articles

পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের!

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো....

এবার বাগেরহাটে নারীকে টেনে নিয়ে গেল কুমির

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আক্রমণে এক নারী জেলের মৃত্যু হয়েছে।...

বাজেটকে ‘চানাচুরের মতো’ বললেন জামায়াতের এমপি আমির হামজা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘চানাচুরের মতো’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের...

কোস্টগার্ডের জন্য পাঁচ রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ শুরু

‎ম.ম.রবি ডাকুয়া বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে দেশীয় প্রযুক্তিতে পাঁচটি রিভারাইন পেট্রোল...