Home আন্তর্জাতিক পদপিষ্টে নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা বিজয়ের
আন্তর্জাতিকদুর্ঘটনাবিনোদন

পদপিষ্টে নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা বিজয়ের

Share
Share

তামিলনাড়ুর করুরে পদপিষ্টে অন্তত ৩৯ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা ও তামিলাগা ভেট্রি কাজগম (টিভিকে) দলের নেতা থালাপতি বিজয়। নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ২ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার অনুষ্ঠিত এক রাজনৈতিক সমাবেশে এই মর্মান্তিক পদপিষ্টের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১০ শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে মাত্র দুই বছরের এক শিশুও রয়েছে।

বিজয়ের দল টিভিকে এই ঘটনাকে ‘সাধারণ দুর্ঘটনা’ মানতে নারাজ। তাদের দাবি, পদপিষ্টের নেপথ্যে একটি ‘ষড়যন্ত্র’ রয়েছে। দলের আইনজীবীরা মাদ্রাজ হাইকোর্টে একটি আবেদন দাখিল করেছেন, যেখানে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন বা কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়ার দাবি জানানো হয়েছে।

আদালতে তোলা আবেদনে টিভিকের পক্ষ থেকে জানানো হয়, সমাবেশ চলাকালে পাথর নিক্ষেপ এবং পরবর্তী সময়ে পুলিশের লাঠিচার্জই পরিস্থিতি উত্তপ্ত করে তোলে, যা এই বিপর্যয়ের জন্য দায়ী। তারা জোর দিয়ে বলেন, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

বিজয় এক বিবৃতিতে বলেন, “এটি অপূরণীয় ক্ষতি। আপনাদের পরিবারের একজন হিসেবে আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” করুরের এই ঘটনায় তামিলনাড়ু সরকার ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে বিরোধী রাজনৈতিক শিবিরগুলো দাবি করছে, প্রশাসনিক অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতাই এই বিপর্যয়ের মূল কারণ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা

অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত ১০টি পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছেন অভিনেত্রী পরীমনি। সাংবাদিককে হেনস্তার ঘটনায় সম্প্রতি আবারও...

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে প্রথমবারের মতো গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসিক মোবাইল ভাতাও চালুর...

Related Articles

উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ল ভারতীয় বিমান

ভারতের মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি...

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও মিত্রদের থেকে আদায় করতে চান ট্রাম্প, কতটা বাস্তবসম্মত?

মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পরও নানা বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসে আগুন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার...

গাজায় ত্রাণ কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন

সাতবারের ফর্মুলা ওয়ান (এফ১) বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন গাজায় মানবিক সহায়তা পাঠানোর কার্যক্রম...

;