Home জাতীয় পথশিশু সুরক্ষা ও আইন প্রণয়নে হাইকোর্টের রুল
জাতীয়

পথশিশু সুরক্ষা ও আইন প্রণয়নে হাইকোর্টের রুল

Share
Share

পথশিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধি-বিধান, নীতিমালা বা আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।ইকুইটাস ফাউন্ডেশনের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রুল জারি করেন। রুলে বলা হয়, দেশে সব পথশিশুর মৌলিক অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এছাড়া পথশিশুদের প্রকৃত অবস্থা নির্ধারণে দেশব্যাপী জরিপ, কঠোর তদারকি ও জবাবদিহি ব্যবস্থা গ্রহণ এবং নির্যাতন, অবহেলা ও শোষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না—তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

আদালতে ইকুইটাস ফাউন্ডেশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ, বিপ্লব কুমার পোদ্দার, ব্যারিস্টার নিষাদ মাহমুদ, নূর মোহাম্মদ শাহিন শাহনেওয়াজ এবং এস এম জাকির হোসেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় তিন বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে ইভান...

নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৬৪ বছরের নারী উদ্ধার

নেপালে বন্যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে ৬৪ বছর বয়সী এক নারীকে ১০ দিন পর জীবিত উদ্ধার...

Related Articles

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণের মৃত্যু

ইতালিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (১৯) নামে এক প্রবাসী বাংলাদেশি...

শুটিং করছিলেন মৌসুমী, হঠাৎ জানলেন সালমান শাহ মারা গেছে, এরপর…

তিরিশ বছর আগের আজকের দিনে বিএফডিসিতে ‘সুখের ঘরে দুখের আগুন’ সিনেমার শুটিং...

কান্না করায় বাবার নির্মম নির্যাতন : ১৪ দিন আইসিইউতে লড়ে মারা গেল ২ মাসের শিশু

কান্না করার অপরাধে বাবার নির্মম নির্যাতনের শিকার হয়ে অবশেষে না ফেরার দেশে...

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ: সুবিধা পেয়েছেন সাড়ে ১৪ লাখ কৃষক

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সারাদেশে ১০...