Home আঞ্চলিক পটুয়াখালীতে যুবকের আত্মহত্যা: চিরকুটে লিখে গেলেন জীবনের হতাশা
আঞ্চলিকজাতীয়

পটুয়াখালীতে যুবকের আত্মহত্যা: চিরকুটে লিখে গেলেন জীবনের হতাশা

Share
Share

পটুয়াখালীর কলাপাড়ায় লোকমান সরদার (৩৫) নামে এক দর্জি দোকানি চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

লোকমান সরদার উপজেলার পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। জীবিকার জন্য পাখিমারা বাজারে একটি টেইলার্সের দোকান পরিচালনা করতেন তিনি।

মৃত্যুর আগে রেখে যাওয়া চিরকুটে লোকমান লিখেছেন, তার স্ত্রী সবসময় টাকা নিয়ে বিরক্ত করতেন এবং তাকে যথাযথ সম্মান দিতেন না। তিনি অভিযোগ করেছেন, স্ত্রী তাকে মিথ্যা ভালোবাসতেন এবং টাকার অভাবে একদিন তাকে ছেড়ে যাবেন—এমন শঙ্কাই তাকে মানসিকভাবে ভেঙে দেয়।

চিরকুটে তিনি আরও লিখেছেন: “আমি শেষ চেষ্টা করেছি, পারিনি। আমার সব টাকা শেষ। তাই আর বেঁচে থাকার কোনো মানে নেই। সবাই আমাকে খারাপ ভাবে, এমনকি যেখানে ভাড়া থাকি তারাও বলে আমি চোর। এসব আর সহ্য করতে পারছি না। তাই আমি মরে গেলাম। সবাই ভালো থাকবেন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দোকান শেষে লোকমান রাতে ভাড়া বাসায় ফেরেন। পরবর্তীতে পরিবারের লোকজন ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে ঘরে প্রবেশ করে দেখেন তিনি সিলিং ফ্যানে ওড়না দিয়ে ঝুলছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
লোকমানের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, তিনি ছিলেন শান্ত-স্বভাবের ও পরিশ্রমী মানুষ। তার এমন মৃত্যুতে তারা হতবাক।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বন রক্ষক যখন ভক্ষক; বিট কর্মকর্তার বিরুদ্ধে কাঠ পাচার ও অবৈধ বালু পরিবহনে সহযোগিতার অভিযোগ

ওমর ফারুক, চট্টগ্রাম কক্সবাজার উত্তর বন বিভাগের ডুলাহাজারা রেঞ্জের ডুলাহাজারা বিট কর্মকর্তা শাহরিয়ার আমিনের বিরুদ্ধে বনজ সম্পদ রক্ষার দায়িত্বে থেকে অবৈধ কাঠ পাচার...

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। রোববার জাতীয়...

Related Articles

২০ বছর পর নতুন ভিসানীতি আনছে সরকার, থাকছে ৩৪ ক্যাটাগরি

প্রায় দুই দশক পর দেশের ভিসানীতিতে পরিবর্তন এনে নতুন নীতিমালার খসড়া মন্ত্রিসভার...

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন...

শাপলা চত্বরের মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হবে: চিফ প্রসিকিউটর

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলায়...

বিএনপিতে যোগ দিয়ে ‘আজীবন বিএনপি করার’ ঘোষণা দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা দুলু

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক আলী আহম্মেদ...