Home জাতীয় অপরাধ পটুয়াখালীতে ইমামের স্ত্রীকে গলা কেটে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

পটুয়াখালীতে ইমামের স্ত্রীকে গলা কেটে হত্যা

Share
Share

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক গৃহবধূকে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোসা. মুকুল বেগম। তিনি ওই এলাকার হাফেজ হাবিবুর রহমানের স্ত্রী।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে খাবার শেষে হাফেজ হাবিবুর রহমান প্রতিদিনের মতো মসজিদে নামাজ পড়াতে যান। এ সময় তার স্ত্রী ঘরে অবস্থান করছিলেন। সন্ধ্যার পর প্রতিবেশী নারী রাহিমা বাড়িতে এসে মুকুল বেগমকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন।

নিহতের স্বামী হাফেজ হাবিবুর রহমান জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি মুকুল বেগমকে বিয়ে করেন। মুকুল বেগম ছিলেন ধার্মিক নারী; পাঁচ ওয়াক্ত নামাজসহ তাহাজ্জুদ নামাজও পড়তেন।কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। দলের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে শোরুম ত্যাগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও...

Related Articles

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান...