Home সাম্প্রতিক নেতানিয়াহুকে নরকে পাঠানোর হুমকি, যুক্তরাষ্ট্রকেও ইরানের হুঁশিয়ারি
সাম্প্রতিক

নেতানিয়াহুকে নরকে পাঠানোর হুমকি, যুক্তরাষ্ট্রকেও ইরানের হুঁশিয়ারি

Share
Share

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক অবরোধ অব্যাহত রাখলে পরিস্থিতি আরও তীব্র সংঘাতের দিকে যেতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন অর্থনৈতিক স্বার্থে হামলার হুমকিও দিয়েছেন তিনি।

আল-মানারকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মেজর জেনারেল মোহসেন রেজাই এসব কথা বলেন বলে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

রেজাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডের সমালোচনা করে দাবি করেন, তাঁর কর্মকাণ্ড ইসরায়েলের অস্তিত্বের অবসানকে আরও কাছে নিয়ে এসেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলেকে হত্যার কথিত ‘ইরানি ষড়যন্ত্র’ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগও করেন তিনি।

রেজাই বলেন, ট্রাম্পকে হত্যার কথিত ইরানি চক্রান্ত নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে নেতানিয়াহু তাঁকে আতঙ্কিত করেছেন এবং তাঁর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব ফেলেছেন।

ইসরায়েলের সঙ্গে আবারও সংঘাত শুরু হলে তা বিশেষ করে লেবাননকে ঘিরে নতুন পর্যায়ে প্রবেশ করতে পারে বলেও সতর্ক করেন রেজাই। তাঁর ভাষ্য, লেবাননের দখল করা ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরে যেতে বাধ্য করা হবে। নতুন করে যুদ্ধ শুরু হলে ইরান আগের যুদ্ধের তুলনায় ভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার বিষয়েও সতর্ক করেন রেজাই। তিনি বলেন, অর্থনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করা হলে ইরান মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থে পাল্টা আঘাত হানবে।

রেজাই আরও বলেন, অবরোধ অব্যাহত রাখার অর্থ হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র মুখোমুখি সংঘাত। যুদ্ধবিরতির সময়ে ইরান ৮০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে বলেও দাবি করেন তিনি। অবরোধ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থকে লক্ষ্য করে ‘শতভাগ তীব্রতা ও শক্তি’ দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য...

হুতিদের হামলায় ‘তছনছ’ সৌদি আরামকোর সদর দপ্তর

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবারের ওই...

Related Articles

‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না।...

ফ্যামিলি কার্ড পেতে যা করতে হবে, সিলেটে শুরু হলো তথ্য সংগ্রহ

সিলেট নগরীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। শুক্রবার...

বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্ষোভে অংশ...

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

;