Home জাতীয় নির্বাচনের ঘোষণা ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানাল বিএনপি
জাতীয়বিএনপিরাজনীতি

নির্বাচনের ঘোষণা ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানাল বিএনপি

Share
Share

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ঘোষণা রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা নিশ্চিত করবে।

বুধবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।” তিনি আরও জানান, একটি কার্যকর জাতীয় সংসদ গঠনে সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি বিএনপি উদাত্ত আহ্বান জানাচ্ছে।

মির্জা ফখরুল একইসঙ্গে, ৫ আগস্ট ঘোষিত ড. মুহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্রকেও স্বাগত জানান। তিনি বলেন, এই ঘোষণার মধ্য দিয়ে একটি সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে প্রগতিশীল বাংলাদেশ নির্মাণের পথ উন্মুক্ত হয়েছে।

বিএনপি এই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র, শ্রমিক, কৃষকসহ সব স্তরের মানুষকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস ও উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের এই উদ্যোগে যারা নানা প্রতিকূলতার মধ্যেও ভূমিকা রেখেছেন, তাদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি, রাষ্ট্র কাঠামোর সংস্কারের বাকি কাজগুলোও শিগগিরই সম্পন্ন হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পটুয়াখালীতে ফজরের নামাজে সিজদারত অবস্থায় তরুণ ইমামের মৃত্যু

পটুয়াখালী সদর উপজেলায় ফজরের নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় মৃত্যু বরণ করেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ (৩৩) নামের এক তরুণ আলেম। সোমবার (১৭ আগস্ট)...

পুরো গাজা উপত্যকা দখল করতে হবে – ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বসবাসকারী কিছু ফিলিস্তিনির বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং তারা মানবাধিকারের আওতায় পড়ে না বলে চরম বিতর্কিত মন্তব্য করেছেন...

Related Articles

সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা মামলায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন...

অভিনেতা ডনের গ্রেপ্তারের পর সামিরার দেশ ছাড়ার তীব্র গুঞ্জন

ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা ও প্রখ্যাত নায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি...

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে...

নারীদের নিরাপদ যাতায়াতে তিন জেলার ১৪ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

দেশের নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে ঢাকাসহ তিন জেলায়...