Home বিনোদন নতুন লুকে ভিনিসিয়ুস, কসমেটিক সার্জারির গুঞ্জনে আলোচনা
বিনোদন

নতুন লুকে ভিনিসিয়ুস, কসমেটিক সার্জারির গুঞ্জনে আলোচনা

Share
Share

 

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র নতুন লুক নিয়ে আলোচনায় এসেছেন। তবে এবার তা মাঠের পারফরম্যান্স নয়, বরং তাঁর চেহারার পরিবর্তনকে ঘিরে।

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ‘চিন হারমোনাইজেশন’ নামে পরিচিত একটি কসমেটিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। সাধারণত চিবুক ও চোয়ালের গঠন আরও সুস্পষ্ট ও ভারসাম্যপূর্ণ করতে এ ধরনের চিকিৎসা করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৬ বিশ্বকাপ শেষে ভিনিসিয়ুস ব্রাজিলের গোইয়ানিয়া শহরে গিয়ে এই চিকিৎসা নেন। অস্ত্রোপচার বা অস্ত্রোপচার ছাড়াও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ‘চিন হারমোনাইজেশন’ করা সম্ভব। এতে চিবুকের পাশাপাশি নাক, ঠোঁট ও চোয়ালের গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে পুরো মুখাবয়বের ভারসাম্য মূল্যায়ন করা হয়।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুসের নতুন চেহারার ছবি ছড়িয়ে পড়েছে। অনেক ভক্ত তাঁর পরিবর্তিত লুক নিয়ে আলোচনা করছেন।

বিশ্বকাপ শেষে এখন নতুন মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন ভিনিসিয়ুস। শিগগিরই তিনি রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেবেন। ক্লাবটির ২০২৬–২৭ মৌসুমের লা লিগা অভিযান শুরু হবে আগামী ২৩ আগস্ট এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো, যেখানে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

তবে কসমেটিক চিকিৎসা নেওয়ার বিষয়ে ভিনিসিয়ুস জুনিয়র বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না- চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি নির্দিষ্ট আইনি সময়সীমা অর্থাৎ ৩০ দিনের মধ্যে আপিল না করলে তিনি আর সেই আইনি সুযোগ পাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন...

যুদ্ধের ড্রোন কেনার খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পরিকল্পনা ইউক্রেনের

রাশিয়ার বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের বিপুল ব্যয় সামাল দিতে এবার প্রাপ্তবয়স্ক বিনোদন বা পর্নোগ্রাফি শিল্পকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউক্রেন। প্রস্তাবিত একটি আইনের...

Related Articles

‘তিন নম্বর জন ডান’: ভক্তদের চমকে দিয়ে নতুন অতিথির ছবি প্রকাশ পরীমণির

ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও খবরের শিরোনামে এসেছেন এক রহস্যময়...

শুটিং করছিলেন মৌসুমী, হঠাৎ জানলেন সালমান শাহ মারা গেছে, এরপর…

তিরিশ বছর আগের আজকের দিনে বিএফডিসিতে ‘সুখের ঘরে দুখের আগুন’ সিনেমার শুটিং...

একই দলে খেলতে পারেন মেসি-রোনালদো

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো—গত দুই দশকে ফুটবলকে উপহার দিয়েছেন ইতিহাসের অন্যতম...

আগস্টে কে-পপের সবচেয়ে আলোচিত তারকা কে?

আগস্টে কে-পপের সবচেয়ে আলোচিত তারকা কে? উত্তরটি হয়তো অনেককেই চমকে দেবে। তিনি...