Home জাতীয় অপরাধ নওগাঁয় অটোরিকশার গ্যারেজে ডাকাতি, গাইবান্ধা থেকে গ্রেপ্তার ২
অপরাধআঞ্চলিক

নওগাঁয় অটোরিকশার গ্যারেজে ডাকাতি, গাইবান্ধা থেকে গ্রেপ্তার ২

Share
Share

 

নওগাঁ সদর উপজেলার চাকলা জুলুর মোড়ে অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে দেশীয় অস্ত্র নিয়ে একদল ডাকাত নওগাঁ সদর থানার চাকলা জুলুর মোড়ে ফাত্তা ইসলামের অটোরিকশার গ্যারেজে হানা দেয়। তারা গ্যারেজের পেছনের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় গ্যারেজে থাকা বাদীর ভাইকে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে দুটি অটোরিকশা ও একটি ভ্যান নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশকে দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেন।

পুলিশ জানায়, এ ঘটনায় এর আগে শাহজাহান নামে একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর রাতে গাইবান্ধার বিভিন্ন এলাকায় অভিযান চালায় নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় সাঘাটা থানা এলাকা থেকে মনোয়ার হোসেন মিন্টু (৩৫) ও আমিনুর (৪৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। মনোয়ার নওগাঁর রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে। আমিনুর গাইবান্ধার সাঘাটা উপজেলার গাছবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

অভিযানের সময় আমিনুরের বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে দুটি হেক্সা ব্লেড, তালা কাটার একটি চায়নিজ কাটার, একটি ধারালো রামদা, একটি ধারালো ছুরি, একধারবিশিষ্ট স্টিলের ফলাযুক্ত সিনথেটিক হাতলের একটি ছুরি, একটি দা, চারটি লোহার রড, দুটি প্লাস্টিকের পাইপ ও রশি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মজুরি বৃদ্ধির ঘোষণায় উচ্ছ্বাস, গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন পোশাকশ্রমিকেরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ...

ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আ. লীগ : রিজভী

আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম...

Related Articles

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

সিলেটে বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন

সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস কারখানায় ডাকাতি, আড়াই টন তামার তার লুটের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোরকা পরে একটি গ্যাস কারখানায় ঢুকে নগদ টাকা ও প্রায়...

;