Home আন্তর্জাতিক দুর্ভিক্ষে বিপর্যস্ত গাজা: অনাহারে মৃতের সংখ্যা ৩১৩
আন্তর্জাতিক

দুর্ভিক্ষে বিপর্যস্ত গাজা: অনাহারে মৃতের সংখ্যা ৩১৩

Share
Share

ইসরায়েলের অবরোধ ও চলমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। অপুষ্টি ও অনাহারের কারণে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু রয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৩ জনে, যার মধ্যে ১১৯ জন শিশু।

জাতিসংঘের হিসাবে, গাজার অন্তত এক লাখ ৩০ হাজার শিশু মারাত্মক অপুষ্টির ঝুঁকিতে আছে। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো সতর্ক করেছে—অবরুদ্ধ অঞ্চলে ত্রাণ প্রবেশে বাধা থাকায় দুর্ভিক্ষ এখন আর আশঙ্কা নয়, বরং বাস্তবতা।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক বিবৃতিতে কর্মকর্তারা বলেছেন, গাজার খাদ্য সংকট ‘মানবসৃষ্ট বিপর্যয়’, যা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে।

মানবিক সহায়তা বিষয়ক উপপ্রধান জয়েস মুসুইয়া জানিয়েছেন, উত্তর ও মধ্য গাজা এবং গাজা সিটিতে দুর্ভিক্ষ সবচেয়ে তীব্র। তিনি আশঙ্কা করছেন, সেপ্টেম্বরের শেষ নাগাদ দক্ষিণের দেইর আল-বালাহ ও খান ইউনিসেও একই পরিস্থিতি ছড়িয়ে পড়তে পারে।

বর্তমানে পাঁচ লাখের বেশি মানুষ অনাহার, দারিদ্র্য ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। চলতি সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে তিনি সতর্ক করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর নাজু আক্তার (৩৪) নামের এক নারীর মাটির নিচে পুঁতে রাখা মরদেহ...

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর)...

Related Articles

সব ঘাঁটি গুটিয়ে দীর্ঘ দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী

ইরাক থেকে নিজেদের সমস্ত সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের ঐতিহাসিক...

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরি

উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মরক্কোর ইতিহাসে ঘটে গেল এক ঐতিহাসিক মাইলফলক।...

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের...

যুক্তরাষ্ট্রের সামনে পরাজয় স্বীকার করে মধ্যপ্রাচ্য ছাড়ার বিকল্প নেই’: আইআরজিসি কমান্ডার

মধ্যপ্রাচ্যে বিদ্যমান ভূরাজনৈতিক সংকট ও সামরিক উত্তেজনার আবহেই যুক্তরাষ্ট্রকে নিয়ে কড়া হুঁশিয়ারি...

;