সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেছেন এক ব্যক্তি। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই বাবাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় ওই ব্যক্তি তাঁর তিন শিশুসন্তানকে বিষ খাওয়ান। পরে নিজেও বিষপান করেন। সকালে স্বজন ও প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে চারজনকে উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
এদিকে ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে খবর পেয়ে পুলিশ ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত তিন শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Leave a comment