Home জাতীয় ‘জ্বালানি সংকট’ নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করায় মধ্যরাতে এক নারী আটক
জাতীয়

‘জ্বালানি সংকট’ নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করায় মধ্যরাতে এক নারী আটক

Share
Share

‘জ্বালানি সংকট’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করার জেরে ভোলার এক নারীকে মধ্যরাতে আটক করেছে পুলিশ—এমন অভিযোগ উঠেছে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আটক হওয়া ওই নারীর নাম সাওদা সুমি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জায়েফ খান নাদিম নামের এক ব্যক্তির করা একটি পোস্ট তিনি নিজের ফেসবুক আইডি থেকে শেয়ার করেন। ওই পোস্টে দেশের সম্ভাব্য জ্বালানি সংকট, রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়েছিল।

পরিবারের দাবি, মঙ্গলবার গভীর রাতে পুলিশ সাওদা সুমির বাসায় গিয়ে তাকে আটক করে নিয়ে যায়। এ সময় তার প্রতিবন্ধী সন্তান উপস্থিত ছিল বলে জানা গেছে, যা নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ ও সমালোচনা তৈরি হয়েছে।

পোস্টটিতে জ্বালানি সংকট তীব্র হলে বিদ্যুৎ ঘাটতি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং সম্ভাব্য দুর্ভিক্ষের মতো আশঙ্কার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয় এবং জনগণকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়।

এ ঘটনায় এখনো পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ কেউ গুজব ছড়ানোর বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজে নজরদারি: ইরানের সঙ্গে কাজ করছে ওমান

বিশ্ব অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র ‘হরমুজ প্রণালি’ দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন ও স্বাভাবিক করতে ওমান সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনায়  করেছে ইরান। রোববার (৫...

ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে ১৪ বছরের মেয়েকে হত্যা করলেন মা

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, নিজের জন্মদাত্রী মায়ের হাতেই প্রাণ হারাতে হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরীকে। তবে হত্যার পেছনে অভিযুক্ত...

Related Articles

বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই দেশ সংকটে পড়েছে : গোলাম পরওয়ার

 জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপি ক্ষমতায় আসার...

তনু হত্যা মামলায় নতুন মোড়: তিন সাবেক সেনা সদস্যের ডিএনএ পরীক্ষার নির্দেশ

দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা সোহাগী জাহান তনু হত্যা মামলাটি এক দশক পর...

‘আমি ট্রান্সজেন্ডার নই, শুধুই কন্টেন্ট ক্রিয়েটর’: ছাত্রদল নেতা রেদোয়ান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে...

নেপালে জেন-জি’র জয়জয়কার, বাংলাদেশে কেন ফিকে হলো তারুণ্যের স্বপ্ন?

এশিয়ার রাজনীতিতে ‘জেন-জি’ বা জেনারেশন-জেড গত কয়েক বছরে এক অপরাজেয় শক্তি হিসেবে...