Home জাতীয় জুলাই সনদের বাস্তবায়নে আদালতের মতামতের প্রস্তাব বিএনপির 
জাতীয়

জুলাই সনদের বাস্তবায়নে আদালতের মতামতের প্রস্তাব বিএনপির 

Share
Share

বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার প্রস্তাব করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে বলেন, সাংবিধানিক সংস্কার সংসদ ছাড়া অন্য কোনো ফোরাম হতে পারে কিনা তা খতিয়ে দেখার জন্য আদালতের পরামর্শ নেওয়া যেতে পারে। তিনি আরও বলেন, নির্বাচনের সময়সূচি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত হওয়া উচিত এবং তা বিকল্পহীন।

সালাহউদ্দিন জানান, বিএনপি ইতোমধ্যে সনদ স্বাক্ষরের জন্য দুইজন প্রতিনিধির নাম পাঠিয়েছে। সনদে কিছু সংশোধনী ও পর্যবেক্ষণ থাকলেও তা গুরুতর নয়। সনদ বাস্তবায়নে যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন না ওঠে, প্রধান উপদেষ্টা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিতে পারেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ছোট বৈঠকের মাধ্যমে আলোচনার মাধ্যমেও সনদ বাস্তবায়নের পথ সুসংহত করা সম্ভব।

সংলাপে সালাহউদ্দিন উল্লেখ করেন, নির্বাচনে অনিশ্চয়তা জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সাংবিধানিক সংস্কারের বিষয়ে তিনি বলেন, বিএনপি নোট অব ডিসেন্টসহ বেশ কিছু বিষয়ে একমত হয়েছে এবং বাস্তবায়নও সহজ। এছাড়া, আইনি ভিত্তি ছাড়া সনদে স্বাক্ষর গ্রহণযোগ্য নয়। আদালতের পরামর্শ নিয়ে বিশেষ সাংবিধানিক আদেশ করলে ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জ এলে দলের অবস্থান সুরক্ষিত থাকবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান ভারতের

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে ইরানে অবস্থানরত নিজ নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে ভারত। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথমবারের...

ছেলেকে মাদরাসায় রাখতে যাচ্ছিলেন বাবা,পথে গুলি করে হ/ত্যা

পাবনায় ছেলের সামনে আলী হোসেন (৫৩) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাতটার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া...

Related Articles

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক...

থামছে না সড়ক দুর্ঘটনা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় ট্রাক ও...

জামালপুরে চাচাকে হত্যা, প্রধান আসামি ভাতিজা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের লক্ষ্মীরচর ইউনিয়নে পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন...

আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় পরিবর্তন এনেছে। নতুন...