Home বিনোদন জুয়ার আসরে হাস্যোজ্জ্বল নেইমার লিখলেন, ‘জীবন একটা কৌতুক’
বিনোদন

জুয়ার আসরে হাস্যোজ্জ্বল নেইমার লিখলেন, ‘জীবন একটা কৌতুক’

Share
Share

সান্তোসের হয়ে ম্যাচে বিশ্রামে থাকলেও অবসর সময়টা পোকার টুর্নামেন্টে কাটিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তিনি সাও পাওলোতে অনুষ্ঠিত বিএসওপি উইন্টার পোকার টুর্নামেন্টে অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে টুর্নামেন্টের কয়েকটি ছবি শেয়ার করে নেইমার লেখেন, ‘লাইফ ইজ এ জোক’ (জীবন একটি কৌতুক)। ছবিগুলোতে তাঁকে অন্য প্রতিযোগীদের সঙ্গে হাস্যোজ্জ্বল পরিবেশে দেখা যায়। তাঁর এই সংক্ষিপ্ত মন্তব্য ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

২০২৬ সালের ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের চতুর্থ পর্ব হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতা সাও পাওলোর ডব্লিউটিসি কমপ্লেক্সের গোল্ডেন হলে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টটি চলবে ৩০ জুলাই পর্যন্ত।

বিএসওপি উইন্টার পোকার টুর্নামেন্টে নেইমারের অংশগ্রহণ নতুন নয়। ২০২৫ সালের আসরে ৩৪৬ জন প্রতিযোগীর মধ্যে ২৯তম হয়েছিলেন তিনি। সেবার পুরস্কার হিসেবে জিতেছিলেন ৫৩ হাজার ৫০০ ব্রাজিলিয়ান রিয়াল।

এদিকে শারীরিক অবস্থা বিবেচনায় সান্তোসের সর্বশেষ ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে নেইমারকে। বর্তমানে ক্লাবের অনুশীলন কেন্দ্রে বিশেষ ফিটনেস কর্মসূচি অনুসরণ করছেন তিনি। শনিবার ব্রাজিলিয়ান লিগে শ্যাপেকোয়েন্সের বিপক্ষে ভিলা বেলমিরো স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম না’-বুক চাপড়ে এভাবেই আকুল বিলাপ করছিলেন চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মজীবী মাহবুবুল...

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে আট বছর বয়সী শিশু মো....

Related Articles

এবার ফ্রান্স ফুটবল ফেডারেশনের সমর্থনও হারালেন ইনফান্তিনো

ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে...

সিপিএলে অভিষেকেই মিরাজের ৩ উইকেট, জানালেন বোলিংয়ের রহস্য

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেক ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন...

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিয়েছে আর্জেন্টিনা। দেশটির জাতীয় ফুটবল...

নব্বইয়ের ভাইরাল ছবি বানাতে ব্যবহার করুন এই ১০ প্রম্পট

স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে নব্বইয়ের দশকের...