Home জাতীয় অপরাধ বোমা মেরে মুরগির বিষ্ঠা লুটের অভিযোগ জামায়াত কর্মীর বিরুদ্ধে
অপরাধ

বোমা মেরে মুরগির বিষ্ঠা লুটের অভিযোগ জামায়াত কর্মীর বিরুদ্ধে

Share
Share

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় হাতবোমা বিস্ফোরণ, ব্যাংকের তালা ভেঙে টাকা লুট, প্রাইভেটকার, মোটরসাইকেল ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বুধবার (৮ এপ্রিল) জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন।

তিনি জানান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও মামলার তথ্য অনুযায়ী, কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে একটি কোম্পানিতে লেয়ার মুরগি লালন-পালন করা হচ্ছে। ওই প্রতিষ্ঠানের মুরগির বিষ্ঠা নেওয়া নিয়ে স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে বাস, অটোরিকশা ও মাহিন্দ্রা গাড়িতে করে দুই শতাধিক ব্যক্তির একটি দল সেখানে যায় এবং সেখান থেকে মুরগির বিষ্ঠা নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে তারা কাহালগাঁও বাজারে ঢুকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনে ভাঙচুর চালায়।

কাহালগাঁও বাজারে অবস্থিত একটি এজেন্ট ব্যাংকিং শাখার ব্যবস্থাপক মো. শামীম হক অভিযোগ করেন, হামলাকারীরা তার প্রতিষ্ঠানের তালা ভেঙে প্রায় পাঁচ লাখ টাকা লুট করে নেয়।

এছাড়া একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির এক কর্মকর্তা জানান, মুরগির বিষ্ঠা সংগ্রহ ও বণ্টন নিয়ে স্থানীয় বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

ফুলবাড়িয়ার সংসদ সদস্য কামরুল হাসান মিলন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

এদিকে উপজেলা জামায়াতে ইসলামী নেতারা এক বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে কাহালগাঁও বাজারে স্থানীয়দের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতীয় লিপস্টিক দিবস আজ: আত্মপ্রকাশ, ফ্যাশন ও সৌন্দর্যচর্চার প্রতীক

  আজ ২৯ জুলাই। বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতীয় লিপস্টিক দিবস (ন্যাশনাল লিপস্টিক ডে)। এটি সরকারি ছুটির দিন না হলেও সৌন্দর্যচর্চাপ্রেমী, প্রসাধনী প্রতিষ্ঠান এবং...

গভীর রাতে পিকআপ বিকল হয়ে বিপত্তি: গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি

গভীর রাতে নিজেদের পিকআপ ভ্যান নিয়ে ঘুরতে বেরিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক দম্পতি। পথে গাড়িটি বিকল হয়ে পড়ায় সড়কের পাশে দাঁড়িয়ে তা...

Related Articles

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের পর সালিশে নাকে খত দেওয়া সেই বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে জন্মদাতা বাবার হাতে ১৮ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের এক...

সিঁধ কেটে ঘরে ঢুকে শিক্ষিকাকে হত্যা: টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে গীতা রানী (৪৫) নামের এক...

মিরপুরে স্ত্রী-সন্তানকে বাসার নিচে পাঠিয়ে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে...

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় হবিগঞ্জ-৪ আসনের...