Home আঞ্চলিক জামালপুরে ২৫ ফুট উঁচু গাছের ডালে অচেতন হযরত আলীকে উদ্ধার
আঞ্চলিক

জামালপুরে ২৫ ফুট উঁচু গাছের ডালে অচেতন হযরত আলীকে উদ্ধার

Share
Share

এমরান হোসেন, জামালপুর | জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রায় ২৫ ফুট উঁচু একটি বড়ই গাছে ডাল কাটতে গিয়ে অচেতন হয়ে পড়েন মো. হযরত আলী (৭০) নামে এক শ্রমিক। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে।

শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার দুরমুঠ ইউনিয়নের বীর হাতিজা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম।

স্থানীয়রা জানান, হযরত আলী পেশায় একজন শ্রমিক। তিনি বীর হাতিজা এলাকায় একটি বড়ই গাছে ডাল কাটতে উঠেছিলেন। হঠাৎ গাছের ওপরেই তিনি অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং তাকে অচেতন অবস্থায় গাছ থেকে নামিয়ে আনে।

পরে তাকে চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২৫ ফুট উঁচু গাছ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ইসরায়েল মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

লেবাননে ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফের কঠোর মন্তব্য ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তার এই বক্তব্যের তীব্র...

ব্যাংক লেনদেনে কর আরোপের চিন্তা করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। জাতীয় রাজস্ব...

Related Articles

জামালপুরে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির অপরাধে ২৫ হাজার জরিমানা

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি।জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরকারি মূল্যের...

জামালপুরে এক হাজার ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৫

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি।জামালপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি-১) মাদক বিরোধী বিশেষ অভিযানে ১...

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুক্তরাজ্যে অবস্থানরত গোয়াইনঘাটবাসীদের অন্যতম সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ তাদের যুক্তরাজ্য শাখার...

শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: ১৬ বছর পর রায়, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

রাজধানীর কামরাঙ্গীরচরে ১৬ বছর আগে সাত বছরের এক শিশুকে অপহরণের পর তার...