Home আঞ্চলিক জামালপুরে এক হাজার ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৫
আঞ্চলিক

জামালপুরে এক হাজার ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৫

Share
Share

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি।জামালপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি-১) মাদক বিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন সহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে দেওয়ানগঞ্জ ও সদর উপজেলার দুটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের পর শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর গ্রামের ফটিক শিকদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী সাইদুর রহমান, জামালপুর সদর উপজেলার শেখের ভিটা এলাকার আব্দুল মুন্নার ছেলে রাশেদ মোশারফ বাবু (৩১), বনপাড়া এলাকার মুকুল মিয়ার ছেলে মো. মুন্না (৩২), মৃত আব্দুল বারেকের ছেলে আফ্রিদী ইসলাম (৩০) ও মৃত আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম রনি (৪২)।

অভিযান সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জোয়ানের চর এলাকার মো. সাইদুর রহমান (৩৫) কে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা (যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা) এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।অন্যদিকে বৃহস্পতিবার রাত ৮ টা ৪০ মিনিটে সদর উপজেলার ছনকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আরেকটি অভিযান চালিয়ে মো. মুন্না (৩২), মো. আফ্রিদী ইসলাম (৩০), আরিফুল ইসলাম রনি (৪২) ও মো. রাশেদ মোশারফ বাবু (৩১) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম (যার আনুমানিক মূল্য এক লক্ষ টাকা) হেরোইন উদ্ধার করা হয়।

জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে বলেন- তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের অভিযোগ অব্যাহত থাকবে।

জামালপুর পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন জানান, জামালপুর জেলাকে মাদক মুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১১ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আইভী শরীয়তপুরের কাতার...

Related Articles

গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকালের পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা...

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের...

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...