Home আঞ্চলিক গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আঞ্চলিকসিলেট

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Share
Share

যুক্তরাজ্যে অবস্থানরত গোয়াইনঘাটবাসীদের অন্যতম সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ তাদের যুক্তরাজ্য শাখার নতুন পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করেছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও সম্প্রসারণের লক্ষ্যে আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

শুক্রবার (১০ এপ্রিল) সংগঠনের সভাপতি নিয়াজ মোর্শেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তোরাব আলী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন ছাদিকুর রহমান, মোঃ আকতার মিয়া ও মফিজ আহমদ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সুজন মিয়া। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন, মোঃ নাছির উদ্দিন ও বোরহান উদ্দিন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মহি উদ্দিন সুমন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আল মামুন ও হাসান আহমদ দায়িত্ব পেয়েছেন। শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন ইয়াসিন আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসাইন আহমদ, অর্থ সম্পাদক কফিল আহমদ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার।

ক্রীড়া সম্পাদক হিসেবে ফয়েজ আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিফতাহ আহমদ মোহন, মহিলা বিষয়ক সম্পাদক মিস নাফিসা আক্তার এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে তোফায়েল আহমদ দায়িত্ব পালন করবেন। আইসিটি বিষয়ক সম্পাদক হিসেবে সালমান আহমদ তানিম দায়িত্ব পেয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আলী সুমন, রাসেল আহমদ হৃদয়, সাইফুর রহমান মিলাদ, সালেহ আহমদ, রাকিব আলী, তৌফিক মুরাদ রোমেল, আমিরুল ইসলাম, সুলতান আহমেদ, রাকিবুল ইসলাম সুমন, জাহাঙ্গীর আলম, রুবেল আহমদ, জহির উদ্দিন, সাজু দে, আলামিন আহমদ, এনামুল ইসলাম, নাঈমুল ইসলাম ফরহাদ, জুবায়ের আহমদ, আরিফুল ইসলাম মোহাইমিন, সুলতানা আক্তার রুবি, এহসান এলাহি রাফি, রুবেল আহমদ (২), মুজাক্কির আহমদ, জুনেদ আহমদ, আবুল হোসেন, মাহবুব হাসান ইমন, খালেদ হোসেন ছাদসহ মোট ৪৮ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।সংগঠনের সভাপতি নিয়াজ মোর্শেদ এবং

সাধারণ সম্পাদক মোহাম্মদ মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটি প্রবাসে বসবাসরত গোয়াইনঘাটবাসীদের ঐক্য, উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।-প্রেস বিজ্ঞপ্তি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফটিকছড়িতে ঝোপ থেকে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক নিতে ১২৩ পরিবারের আবেদন

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশের ঝোপঝাড় থেকে উদ্ধার হওয়া সেই ফুটফুটে নবজাতক কন্যাশিশুটির লালন-পালনের দায়িত্ব নিতে ইচ্ছুক ১২৩টি পরিবার। শিশুটিকে পরম স্নেহে আগলে নিতে...

ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: স্বামী আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীর রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে ফারজানা ইসলাম...

Related Articles

গাজীপুরে ছিনতাইকারীর নিমর্ম ছুরিকাঘাতে প্রাণ গেল পোশাক শ্রমিকের

গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীদের নির্মম ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাক কারখানা...

নারায়ণগঞ্জে গভীর রাতে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত...

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ভাই-বোনের বিয়ের জন্য জমানো টাকা পুড়ে ছাই

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে হাড়ভাঙা খাটুনি খেটে জমানো স্বপ্ন এক...

দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  মুন্সীগঞ্জে দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার...

;