Home আঞ্চলিক জামালপুরে কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
আঞ্চলিকদুর্ঘটনা

জামালপুরে কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

Share
Share

এমরান হোসেন, জামালপুর 

জামালপুরে কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাহমিদ হাসান রাফি (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টার দিকে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত রাফি কলেজ জামে মসজিদের ইমাম মুফতি জাকারিয়া হাসানের ছেলে। তিনি ঢাকার সেন্ট্রাল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির সময় কয়েকজন বন্ধুর সঙ্গে কলেজের পুকুরে গোসল করতে যান রাফি। গোসলের একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। পরে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, রাফি সাঁতার জানতেন না।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই রাফির মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেঘনায় মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করছেন প্রবাসী সাইয়িদ খোকন

  নিজ এলাকা থেকে শুরু করে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসছেন সৌদি আরবপ্রবাসী সাইয়িদ খোকন। প্রবাসে থেকেও নিজ...

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

Related Articles

কালকিনিতে রাইস কুকারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের কালকিনিতে রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি...

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও...