Home ইতিহাসের পাতা ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ইতিহাসের পাতা

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

Share
Share

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। লক্ষ্য ছিল—একদিকে প্রতিরোধ যুদ্ধ সংগঠিত করা, অন্যদিকে নতুন রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তি গড়ে তোলা।

উত্তাল সেই দিনগুলোতে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠন এবং স্বীকৃতি আদায়ও ছিল এই অস্থায়ী সরকারের অন্যতম পরিকল্পনা।

১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। সেদিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে এবং ঘোষণা দেওয়া হয়—দেশের নাম হবে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’।

পাকিস্তানে কারাবন্দি থাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ১১ সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হন তাজউদ্দীন আহমদ।

১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র সেদিন সাংবিধানিক ভিত্তি হিসেবে পাঠ করা হয়।

নতুন রাষ্ট্রের প্রধান সেনাপতি হিসেবে জেনারেল এম এ জি ওসমানীকে ঘোষণা করা হয়। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য মুক্তিযুদ্ধকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। পাশাপাশি বিশ্বজুড়ে বাংলাদেশের পক্ষে জনমত গঠন এবং শরণার্থী ব্যবস্থাপনার দায়িত্বও গ্রহণ করে অস্থায়ী সরকার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাক সেনাপ্রধানের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী আলোচনায় সিদ্ধান্ত ইরানের

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির-এর সঙ্গে বৈঠক শেষে ইরান জানিয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে পরবর্তী দফার আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।...

ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: সভাপতি আবুল, সম্পাদক মিনহাজ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত...

Related Articles

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ইংরেজি। ২৮ মাঘ, ১৪৩২ বাংলা। ২৩ শাবান,...

টিএসসির রাজু ভাস্কর্য: কে ছিলেন মঈন হোসেন রাজু, কীভাবে শহীদ হলেন তিনি?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অবস্থিত সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য কেবল একটি শিল্পকর্ম...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬ ইংরেজি। ১৫ মাঘ, ১৪৩২ বাংলা। ৯ শাবান,...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ রোববার ২৬ জানুয়ারি, ২০২৬ ইংরেজি। ১২ মাঘ, ১৪৩২ বাংলা। ৬ শাবান,...