Home আন্তর্জাতিক জাপানে প্রথম ‘চরম তাপদাহ দিবস’ ঘোষণা, ৩ শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল
আন্তর্জাতিক

জাপানে প্রথম ‘চরম তাপদাহ দিবস’ ঘোষণা, ৩ শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল

Share
Share

প্রচণ্ড তাপপ্রবাহে জাপানের মধ্যাঞ্চলের তিনটি শহরে মঙ্গলবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এ পরিস্থিতিতে দেশটিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘কোকুশোবি’ (চরম তাপদাহ দিবস) ঘোষণা করা হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, গিফু প্রিফেকচারের তাজিমি শহরে সর্বোচ্চ ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই প্রিফেকচারের গুজো শহরে তাপমাত্রা ছিল ৪০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং পাশের আইচি প্রিফেকচারের টয়োটা শহরে ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

জাপানি বার্তা সংস্থা কিয়োদো নিউজ জানিয়েছে, চলতি বছরের এপ্রিলে জাপান আবহাওয়া সংস্থা ‘কোকুশোবি’ শব্দটি চালু করে। কোনো এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে দিনটিকে ‘চরম তাপদাহ দিবস’ হিসেবে চিহ্নিত করা হয়। এর উদ্দেশ্য হলো প্রাণঘাতী তাপপ্রবাহ সম্পর্কে জনগণকে আরও সতর্ক করা।

আবহাওয়া সংস্থার মতে, রোববার থেকে জাপানের বিস্তীর্ণ এলাকায় শক্তিশালী উচ্চচাপ বলয় সক্রিয় রয়েছে। এর ফলে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের ওপরের স্তরের বাতাস আরও উষ্ণ হয়ে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

কর্তৃপক্ষ তাপপ্রবাহের কারণে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং হিটস্ট্রোক এড়াতে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায় ২৫ কোটি ডলার) সুবিশাল সম্পদ জব্দের ধারাবাহিকতায় এবার লন্ডনের হাইকোর্টে সাবেক...

গত ১৭ বছরে মতপ্রকাশের স্বাধীনতা ছিল একক ব্যক্তির ও দলের : রুহুল কবির রিজভী

গত ১৭ বছরে দেশে অসংখ্য সংবাদপত্র ও টেলিভিশনের অস্তিত্ব থাকলেও স্বাধীন মতপ্রকাশের সুযোগ কেবল একজন ব্যক্তি ও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত...

Related Articles

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় সাফল্যের দাবি

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক সাফল্যের দাবি করেছে দেশটির...

আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রাম্প?

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে দেশে...

চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র

সময়টা সকাল ৮টা ৪৬ মিনিট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর...

গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড় উত্থানের শঙ্কা

  ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিয়েছে। হরমুজ প্রণালির...